ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

তাড়াশে টয়লেট থেকে মৃতদেহ উদ্ধার


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ৪:১২

সিরাজগঞ্জের তাড়াশে স্কুলের টয়লেট থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ জুন) সকালে এলাকার লোকজন মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশ প্রশাসনকে জানালে থানা থেকে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তি উপজলোর তালম ইউনিয়নের তালম পদ্মপাড়া গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে আব্দুল মতিন (৪০)। তিনি গুল্টা বাজারে ইলেক্ট্রনিক্স মেকারের কাজ করতেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গুল্টা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছোট ছেলেরা বল খেলছিল। বল স্কুলের ছাদের উপরে গেলে ছেলেরা বল আনতে গিয়ে টয়লেটের প্রাচীরের মধ্যে একজনকে পড়ে থাকতে দেখে বাজারে উপস্থিত লোকজনদের বলে। পরে লোকজন সেখানে গিয়ে দেখে স্কুলের শিক্ষকদের বসার রুমের সাথে টয়লেটের পাশে মৃতদেহটি পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা বিষয়টি থানা পুলিশকে জানান। খবর পেয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। স্কুলে শিক্ষকদের বসার রুম খুলে টয়লেটে গিয়ে মৃতদেহটি পুলিশ দেখে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।। পরে উল্লাপাড়া-তাড়াশ অঞ্চলের এএসপি (সার্কেল) মাহফুজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজশাহী অঞ্চলের সিআইডি ব্রাঞ্চে জানালে তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়।

মৃত আব্দুল মতিনের স্ত্রী শেফালী খাতুন বলেন, গত সোমবার তিনি বগুড়ার মোকাম থেকে এসে মঙ্গলবার দোকানে গিয়ে সারাদিন কাজ করেছিল। রাত বেশি হলেও যখন তিনি না আসেন তখন তাকে ফোন দিলে বলেন শাটার বন্ধ করছি, আসছি। তারপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়। সকালে শুনতে পারলাম আমার স্বামীকে মেরে টয়লেটের ভেতর রেখে গেছে। কে বা কারা আমার স্বামীকে মেরে ফেলেছে জানি না।

এ ব্যাপারে তারাশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এমএসএম / জামান

আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ

মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট

শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি: অস্ত্রসহ আটক এক

পাঁচবিবিতে ২শ পিস ট্যাপেন্টাডল সহ যুবক আটক

সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক-২

মাছ ধরতে ১ লাখ টাকা চাঁদা, ফের দাবি ২ লাখ: খালিয়াজুরীতে জেলেদের হয়রানির অভিযোগ

নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র

রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেলের জয়

হারিয়ে যাচ্ছে ভাদ্র মাসের তালের পিঠার স্বাদ

ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ অনলাইন ক্যাসিনো কারবারি শিপন ও তার সহযোগীরা গ্রেপ্তার

টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ

বড়লেখা সীমান্তে অস্র,গুলিসহ ভারতীয় নাগরিক আটক