ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হলো আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৫-১-২০২২ দুপুর ৪:৫৬
পটুয়াখালীর গলাচিপায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্য। এ ঘটনায় তাদের শরীরের ৯ ভাগ পুড়ে গেছে। গতকাল সোমবার (২৪ জানুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দন গ্রামে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, সোমবার রাতে মটবাড়িয়া এলাকার ইদ্রিস হাওলাদার (৩৫) ও পানপট্টি এলাকার নাসির বিশ্বাস (৪৫) নামে ওই দুই চোর গ্রামর্দন গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে যায়। প্রথমে তারা একটি ১০ কেভির ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ফের ওই রাতেই ২৫ কেভির ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তারা আহত হয়ে পড়ে থাকে। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
 
গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গলাচিপা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার