মাদারীপুরে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে শীতার্ত বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকেলে মাদারীপুর পৌরসভার সম্মেলন কক্ষে মাদারীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে জেলার ৫টি থানার দুই শতাধিক প্রতিবন্ধীর হাতে এ শীতবস্ত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহ-সভাপতি মো. নিয়াজ মোরসেদ, সাধারণ সম্পাদক মো. লিটন হাওলাদার, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সিরাজুল ইসলামসহ মাদারীপুর জেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সরকারের পাশাপাশি বিত্তবানরা হতদরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়ালে কেউ আর নিজেকে অসহায় ভাববেন না।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এ বছরও তারা মাদারীপুর সদর, শিবচর, রাজৈর, কালকিনি ও ডাসার থানা থেকে বাছাই করে অসচ্ছল দুই শতাধিক প্রতিবন্ধী পরিবারের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। মাদারীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শাফিন / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা