ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জাবিতে ছাত্রকে চড় মারা সেই ছাত্রী বহিষ্কার


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ২৬-১-২০২২ রাত ১:৩৭
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ছাত্রকে চড় মারার ঘটনায় অভিযুক্ত জাবি ছাত্রী সুমাইয়া বিনতে ইকরামকে এক বছরের জন্য এবং তাকে সহায়তাকারী হিসেবে আনিকা তাবাসসুম মীমকে ছয় মাসের জন্য সাময়িক বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত আটটায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার তথ্যটি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ছাত্রকে চড় মারার ঘটনায় অভিযুক্ত সুমাইয়া বিনতে ইকরামকে এক বছরের জন্য এবং ভুক্তভোগী ছাত্রের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়ায় আনিকা তাবাসসুম মীমকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এসময় তারা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, হলে থাকতে পারবে না, ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না এবং বিশ্ববিদ্যালয়ের কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেনা।
 
অভিযুক্ত সুমাইয়া বিনতে ইকরাম ও আনিকা তাবাসসুম মীম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী এবং প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী।
 
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলায় রাস্তায় জায়গা দেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রী কর্তৃক ছাত্রকে চড় মারার এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে উভয় পক্ষই লিখিত বক্তব্য জমা দেয়। 
 
ভুক্তভোগী ছাত্র তার বক্তব্যে উল্লেখ করেন, বিনা উস্কানিতে সুমাইয়া আক্রমনাত্মক আচরণ করে এবং হঠাৎ চড় মেরে বসে। পরবর্তীতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা, শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং নেতা-কর্মীরা সেখানে উপস্থিত হয়। শিক্ষার্থীরা এসময় অভিযুক্ত ছাত্রীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে।

এমএসএম / এমএসএম

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন