বিদ্যুৎ পেল বাউফলের বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নবাসী
সাবেক চিফ হুইপ, সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি বলেছেন, শেখ হাসিনার সরকারের আমলে সারাদেশের মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। দেশের উন্নয়নের জন্য বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুৎ সঞ্চালন হওয়ার সাথে সাথে এলাকার ব্যাপক উন্নয়ন হয়। উপজেলা থেকে বিছিন্ন দ্বীপ চন্দ্রদ্বীপ ইউনিয়নের মানুষের সৃষ্টি হবে নানামুখী কর্মসংস্থান। চন্দ্রদ্বীপবাসী কখনই ভাবতে পারেনি সেখানে বিদ্যুৎ যাবে। আজ বুধবার (১৬ জুন) বেলা ১১টার দিকে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই অঙ্গীকারকে সামনে নিয়ে পটুয়াখালীর বাউফল জোনাল অফিসের ৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত ভবন ও নিমদী তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ২১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে উপজেলা থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নে ভার্চুয়ালি বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধনকালে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব বলেন।
তিনি আরো বলেন, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ২ হাজার ৫০০ পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। বিদ্যুতের আলোয় আলোকিত ১৮টি চরবাসী। ওই এলাকায় এখন থেকে কুপিবাতির পরিবর্তে জ্বলবে বিদ্যুতের বাতি। আলোয় ভরে উঠবে ওই এলাকার ঘরবাড়ি, রাস্তাঘাট, হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠান।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার শাহ মো. রাজ্জাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, বাউফল সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বশার, সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-মামুন, সাংবাদিক অতুল চন্দ্র পাল প্রমুখ।
এরপর প্রধান অতিথি আ স ম ফিরোজ এমপি ওই দিন দুপুরে বাউফল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সভাপতিত্বে ৭০ জন দুস্থ, অসহায় ও বয়স্কদের মাঝে ঐচ্ছিক তহবিল থেকে ২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন।
এমএসএম / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Link Copied