সিংগাইরে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ আ. মালেক (৪৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে উপজেলার দক্ষিণ ধল্লা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি সিংগাইর উপজেলার দক্ষিণ ধল্লা এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত।
জানা গেছে, মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের (পিপিএম-বার) দিকনির্দেশনা ও সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম মোল্যার তত্বাবধানে থানার এসআই শেখ তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ ধল্লা এলাকার জনৈক মো. পর্বত আলীর দোকানের সামনে ইটের সলিংয়ের রাস্তায় অভিযান পরিচালনা করে আ. মালেককে (৪৬) গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্বার করা হয়।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম মোল্যা বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে আ. মালেক নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied