ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

জাতির পিতার স্বপ্ন ছিল স্বাস্থ্যসেবাকে গ্রামপর্যায়ে পৌঁছে দেয়া : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


খুলনা ব্যুরো photo খুলনা ব্যুরো
প্রকাশিত: ১৬-৬-২০২১ বিকাল ৫:৪১

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল উপজেলায় করোনাকালীন এবং করোনাপরবর্তী সময়ে নিয়মিত অক্সিজেন সরবরাহ চালু রাখতে অক্সিজেন সিলিন্ডার ব্যাংক, হাইফ্লো ন্যাজাল ক্যানুলা ও ২০ শয্যাবিশিষ্ট আইসিইউ সুবিধার ভিত্তিমূল নিশ্চিতকরণ প্রকল্পের উদ্বোধন বুধবার (১৬ জুন) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

প্রধান অতিথির বক্তৃতায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে রোগীদের জন্য নিয়মিত অক্সিজেন সরবরাহ নিশ্চিতে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগ অনন্য নজির স্থাপন করল। জাতির পিতার স্বপ্ন ছিল স্বাস্থ্যসেবাকে গ্রামপর্যায়ে পৌঁছে দেয়া। প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক এ লক্ষ্যে কাজ করছে। স্বাস্থ্যসেবার উন্নয়নের ফলে দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। করোনা পরিস্থিতিতে দেশের সকল জেলা ও উপজেলায় সরকার গৃহীত পদক্ষেপের ইতিবাচক ফল পাওয়া গেছে।

তিনি আরোও বলেন, দূরবর্তী ও বিছিন্ন উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে উদ্যোগটি একটি মাইলফলক, যা অন্যদের জন্য একটি নজির হয়ে থাকবে।

উল্লেখ্য, জেলা ও উপজেলা পর্যায়ে করোনাকালীন আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো অক্সিজেন সিলিন্ডার ব্যাংক, চারটি করে হাইফ্লো ন্যাজাল ক্যানুলাসংবলিত ২০ শয্যাবিশিষ্ট আইসিইউ বেড সুবিধার ভিত্তি স্থাপনের পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা হয়। উপজেলা প্রশাসন/উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে, জেলার স্থানীয় রিসোর্স ফান্ড এবং জাইকার সমন্বয়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পে সহায়ত প্রদান করেছে খুলনার সিভিল সার্জনের কার্যালয়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক, সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ।

এ প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত হলে জেলার উপজেলা পর্যায়ে রোগীদের হাইফ্লো ন্যাজাল ক্যানুলা এবং স্বয়ংক্রিয় অক্সিজেন সিলিন্ডার ব্যাংকের মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা যাবে। শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস, ন্যাসোফ্যারিঞ্জাইটিস, ফুসফুসের নানাবিধ সংক্রমণ ও বয়স্কদের হৃদরোগসমূহ যেমন হার্ট ফেইলিওর, হার্ট অ্যাটাক, স্ট্রোক, মেটাবলিক এসিডোসিস, সড়ক দুর্ঘটনাজনিত শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন- স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন এবং খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা। খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এবং সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা জেলার স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, অতিরিক্ত জলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অনলাইনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা যুক্ত ছিলেন।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ