ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

ট্রেন পরিচালক (গার্ড) পদে চুক্তিভিত্তিক নয়, প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়োগের দাবি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ২:৫০

বাংলাদেশ রেলওয়েতে ট্রেন পরিচালক (গার্ড) পদে চুক্তি ভিত্তিক নয় প্রশিক্ষণপ্রাপ্ত ১৭১ জনকে নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মো. মনিরুজ্জামান মনির।

মনিরুজ্জামান মনির বলেন, রেলওয়ে ট্রেন পরিচালক (গার্ড) পদে তীব্র সংকট থাকার পরেও অদৃশ্য কারণে প্রশিক্ষণ প্রাপ্ত ১৭১ জনকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে না। ট্রেন পরিচালক (গার্ড) পদে পদোন্নতির জন্য সারাদেশ থেকে ২০১৯ সালে ৬১ জনকে, ২০২১ সালে ৮১ জনকে এবং পূর্বে আরো ২৯ জনকে সহ সর্বমোট ১৭১ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়। এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত অনেকের মেডিকেল পরীক্ষাও সম্পন্ন করা হয়েছে। ট্রেন পরিচালক (গার্ড) সংকট সমাধানে কতৃর্পক্ষ চুক্তিভিত্তিক জনবল নিয়োগ করলেও প্রশিক্ষণ প্রাপ্তদের পদোন্নতির মাধ্যমে নিয়োগ সম্পন্ন করছে না। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন ট্রেন পরিচালক (গার্ড) প্রতিমাসে ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা বেতন উত্তোলন করেন। অথচ প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেন পরিচালদের (গার্ড) নিয়োগ প্রদান করা হলে তারা প্রতিমাসে ৪২ হাজার থেকে ৪৫ হাজার টাকা বেতন উত্তোলন করবেন। প্রশিক্ষণ প্রাপ্তদের নিয়োগ না করায় রেলকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা লোকসান গুনতে হচ্ছে।

তিনি আরো বলেন, চুক্তিভিত্তিক ট্রেন পরিচালক (গার্ড) দায়িত্বপালনকালে তাদের দায়িত্বে অবহেলাজনিত কারণে কোন প্রকার দূর্ঘটনা ঘটলে রেলওয়ে কতৃর্পক্ষ তাদের বিরুদ্ধে কোন প্রকার প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারেন না। আগামী ফেব্রুয়ারি মাসে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ট্রেন পরিচালকদের (গার্ড) মেয়াদ শেষ হবে। মেয়াদ শেষের পূর্বে যাতে করে ট্রেন পরিচালক (গার্ড) সংকট দেখা না দেয় তাই অবিলম্বে প্রশিক্ষণপ্রাপ্ত ১৭১ জনকে পদোন্নতির মাধ্যমে নিয়োগ প্রদানের জোর দাবি জানাচ্ছি।

শাফিন / জামান

ফিটলিস্টভুক্ত প্রশিক্ষণে দ্বিতীয় মহালছড়ির ইউএনও শিবু দাশ

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির আহ্বান ইউট্যাবের

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চ্যানেল এস-এর রিপোর্টার সোহেল রানা শুভর ওপর সন্ত্রাসী হামলা-প্রাণনাশের হুমকি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সাংবাদিকের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

তেজগাঁওয়ে আ.লীগের নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার

উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ উদযাপন মোহাম্মদপুর মহিলা কলেজ প্রাঙ্গনে

যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিতা বহিষ্কৃত

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত