ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়া উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ৩:৫১
কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের চেয়ারম্যান আলহাজ অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।
 
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরের জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জিল্লুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অঃ দা‍ঃ) বিধান কান্তি রুদ্র, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির হায়দার, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বক্তব্য রাখেন। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ তাদের মাসিক রিপোর্ট উপস্থাপন করেন।
 
সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, উপজেলায় সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দকে টিমওয়ার্ক ও সমন্বয়ের মাধ্যমে সরকারের চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এ সময় পাউবোর কর্মকর্তাকে বেড়িবাঁধ মেরামতের কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে বলেন তিনি।
 
সভায় উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। 

শাফিন / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা