ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় একজনের যাবজ্জীবন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-১-২০২২ দুপুর ৪:১
মানিকগঞ্জের শিবালয়ে গৃহবধূ সালেহা আক্তার হত্যা মামলায় রেজাউল মণ্ডল নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই মামলায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে আসামির অনুপস্থিতিতে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রেজাউল মণ্ডল মানিকগঞ্জের শিবালয় উপজেলার নিহালপুর এলাকার বাসিন্দা।
 
জানা গেছে, ২০১১ সালের ১ অক্টোবর মধ্যরাতে রেজাউল মণ্ডল পরোকীয়া সর্ম্পকের জেরে মোবাইল ফোনের মাধ্যমে গৃহবধূ সালেহা আক্তারের বাড়ির অদূরে আবহাওয়া অফিসের কাছে তাকে ডেকে নিয়ে যায়। সেখানে রেজাউল মণ্ডল সালেহাকে অনৈতিক প্রস্তাব দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সালেহার পড়নের শাড়ির আচঁল গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ হত্যা করে পালিয়ে যায় রেজাউল মণ্ডল। এ ঘটনায় নিহতের ভাই ইসমাইল হোসেন ২ অক্টোবর রেজাউল মণ্ডলকে আসামি করে শিবালয় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন এসআই মোস্তাফিজুর রহমান। মামলায় ১৯ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামি রেজাউল মণ্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড ঘোষণা করেন।
 
আসামিপক্ষের আইনজীবী ছেলেন সাখওয়াত হোসেন খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি নিরঞ্জন বসার।

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ