চট্টগ্রামে ছাত্রলীগের নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা নাজমুল সাকের ছিদ্দিকীর বিরুদ্ধে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক আবু তাহেরের কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন ওই গৃহবধূ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয়ে লিখিত অভিযোগ করে আইনীয় সহায়তা চেয়েছে নির্যাতনের শিকার ওই মহিলা।
জানা গেছে, গত ২৪ জানুয়ারি দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি/সেক্রেটারীর কাছে এ সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে দাবি করেন গত দুই বছর আগে নাজমুল সাকের সিদ্দিকীর সাথে পরিচয় হয়। পরিচয়ে সূত্র ধরে সে বিভিন্ন সময় কথা বলত। পরবর্তীতে সে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। এছাড়াও বিয়ে করে সংসার করার প্রলোভন দেখিয়ে দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন সময় নানান অজুহাতে আমার কাছ থেকে নগদ টাকা ধার হিসেবে নিত, যা একপর্যায়ে ৩ লাখ টাকা নে। এরপরও সে উপজেলা ছাত্রলীগের কমিটিতে নগদ ১ লাখ টাকা নেয়। দলীয় কর্মসূচির নামে বিভিন্ন সময় হাজার হাজার টাকা নেয়। বিষয়টি অনেকের মধ্যে জানাজানি হওয়ার পর সর্ম্পক ছিন্ন করে মানুষ দিয়ে বিভিন্নভাবে হত্যার হুমকি, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখান।
নির্যাতনের শিকার মহিলা বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করার খবর পেয়ে ছাত্রলীগ নেতা নাজমুল বিভিন্নভবে হুমকি দিচ্ছে অভিযোগ করার পর চরম নিরাপত্তহীনতায় ভুগছে বলে জানান। এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল সাকের ছিদ্দিকী বলেন, একটি গ্রুপ মহিলাকে দিয়ে ষড়যন্ত্রে লিপ্ত ঘটনাটি সত্য নয় বলে দাবি করেন, আমাকে আমার প্রতিপক্ষরা রাজনৈতিকভাবে হেয় করতে এসব করেছে, আমি উক্ত মহিলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি, পটিয়া থানার ওসি উনাকে ফোন করে থানায় আসার অনুরোধ করলেও থানায় আসেনি।
এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস এম বোরহান উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে, অভিযোগের বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রমান পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এ বিষয়ে জানার জন্য পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, ঐ ছাত্রলীগ নেতার কাছে নাকি উক্ত মহিলা সহযোগিতার জন্য গিয়েছিল, উনি সহযোগিতা না করায় তার বিরুদ্ধে এসব করতেছে বলে আমাদেরকে জানিয়েছে তবে মহিলার সাথে এখনো বিষয়টি নিয়ে কথা বলতে পারিনি।
শাফিন / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি