ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজৈর উপজেলা পরিষদে চেয়ারম্যান হলেন নৌকার মাঝি শাহীন চৌধুরী


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৭-১-২০২২ রাত ১০:৯
মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ৬০ হাজার ৫৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম হয়েছেন স্বতন্ত্র পদে প্রার্থী হাজী মহসিন মিয়া। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৮১৫ ভোট। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ২০২১ সালের ১৩ জুলাই মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব মিয়ার মৃত্যুতে পদটি শুণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী রেজাউল করিম শাহীন চৌধুরীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছিল সাবেক ইউপি চেয়ারম্যান ও গত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী হাজী মহসীন মিয়া। রাজৈর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে ৬৪টি কেন্দ্রে মোট ১ লাখ ৮৪ হাজার ২১০ জন ভোটারের মধ্যে ৮৮ হাজার ৩৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৮১৬টি ভোট নানা কারণে বাতিল করা হয়। নির্বাচনে রেজাউল করিম শাহীন চৌধুরী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি আরো বলেন, নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও ১ জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোতায়েন ছিল। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ, ১২ জন আনসার সদস্য মোতায়েন ছিল। নির্বাচনী এলাকায় ৩ প্লাটুন বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের টিম আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছেন। দু’ একটি বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই নির্বাচন শেষ হয়েছে।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু