ঢাকা বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

পাবিপ্রবি ভিসির বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, গণিত বিভাগের চেয়ারম্যান লাঞ্ছিত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২২ দুপুর ৪:৪৬

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ করেছেন ওই বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষক। বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) বিকেলে পাবনা প্রেস ক্লাব মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.হারুন-আর-রশিদ সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত একজন নিয়োগবঞ্চিত চাকরি প্রার্থী উপাচার্যের বিরুদ্ধে একই অভিযোগ তোলেন। এছাড়া হারুন-আর-রশিদ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ করেন উপাচার্যের বিরুদ্ধে।

ড. হারুন-অর-রশিদ বলেন, পাবিপ্রবির গণিত বিভাগে দুইজন শিক্ষক নিয়োগের জন্য বৃহস্পতিবার (২৭ জানুয়ারি ) নিয়োগ পরীক্ষার আয়োজন করে প্রশাসন। নিয়োগ বোর্ডের একজন সদস্য হিসেবে নিয়ম অনুযায়ী তিনি সকালে নিয়োগ বোর্ডে প্রবেশ করতে চাইলে তাকে বাধা দেয়া হয়। এ সময় ভিসির নির্দেশে তাকে কর্মচারীরা লাঞ্ছিত ও মারপিট করে।

এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়য়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম রোস্তম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ড. হারুনের স্ত্রী নিয়োগ পরীক্ষায় একজন প্রার্থী। সে কারণে তাকে নিয়োগ পরীক্ষায় উপস্থিত না থাকার নির্দেশনা জানিয়ে রেজিস্টার অফিস থেকে তাকে ফোন করা হয়েছিল। এছাড়া তিনি নিজেও তাকে বলেছিলেন বলে জানান। নিয়োগ পরীক্ষার স্বচ্ছতার স্বার্থে তাকে নিয়োগ বোর্ডে থাকতে দেয়া হয়নি। মারধোরের ঘটনা সত্য নয়।

এ বিষয়ে ড. হারুন বলেন, স্ত্রী প্রার্থী হওয়ায় তিনি নিজেই ২৫ জানুয়ারি একটি পত্র দিয়ে নিজেকে প্রশ্ন করা ও খাতা মূল্যায়নের কাজ থেকে বিরত রাখার অনুরোধ জানান। প্রয়োজনে তার নিকট আত্মীয় ভাইভা বোর্ডে গেলে সেখানে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ বোর্ডে অংশ গ্রহণের সুযোগ দেয়ার আহবান জানিয়ে ভিসি বরাবর একটি পত্র দিয়েছেন। প্রশাসন নিয়োগ বোর্ড থেকে বাদ দেয়ার কোন চিঠি না দিয়েই উপাচার্য মৌখিকভাবে তাকে নিয়োগ পরীক্ষায় আসতে নিষেধ করেন।

ড. হারুন বলেন, অনৈতিক উদ্দেশ্যে ভিসির পছন্দের প্রার্থী নিয়োগ করতে শিক্ষক নিয়োগের পুরো কার্যক্রমে অংশ নেয়া থেকে আমাকে বিরত রাখার চেষ্টা করা হয়েছে। সভাপতি হওয়া সত্ত্বেও নিয়মবহির্ভূতভাবে আমাকে নিয়োগ বোর্ডে ঢুকতে দেয়া হয়নি।

নিয়োগ পরীক্ষায় নিজের স্ত্রীর অংশ নেয়ার ব্যাপারে ড. হারুন বলেন, এর আগেও ভিসি নিজে নিয়োগ বোর্ডের প্রধান থেকে তার আপন ভাতিজিকে চাকরি দিয়েছেন। সেটি নিয়মবহির্ভূত না হলে আমার উপস্থিত থাকা কেন অনিয়ম হবে?

এদিকে, এ সংবাদ সম্মেলনে সেকশন অফিসার পদে পরীক্ষা দেয়া আতিকুল ইসলাম নামে এক চাকরি প্রার্থী জানান, গত জুন মাসে সেকশন অফিসার পদে তিনি পরীক্ষা দিয়েছিলেন। লিখিত পরীক্ষায় তিনি টিকেছিলেন তবে সেখানে মেধাক্রম অনুসারে রেজাল্ট না দেয়ায় মৌখিক পরীক্ষা থেকে তাকে বাদ দেয়া হয়। ভিসির ভাইজিকে চাকরি দিতে তার সব যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বঞ্চিত করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে ভাইস চ্যান্সেলর বলেন, নিয়ম মেনেই তার ভাইজিকে চাকরি দেয়া হয়েছে। চাকরি না পেয়ে এখন তারা এসব অভিযোগ করছে। এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, পাবিপ্রবি উপাচার্য ড. এম রোস্তম আলী বাড়িভাড়া ফাঁকি, গাড়ি বিলাসিতা, নিয়োগ বাণিজ্য, বিশ্ববিদ্যালয় তহবিলের অর্থ লুটসহ নানা দুর্নীতির অভিযোগে বারবার বিতর্কিত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত করে সত্যতা পেয়েছে ইউজিসি। অভিযোগের তদন্ত করছে দুর্নীতি দমন কমিশনও। এরপরও বিতর্কিত এই উপাচার্য তার মেয়াদের সময়সীমার শেষ মুহূর্তে বিভিন্ন পদে নিজ আত্মীয়স্বজন ও নিজ পছন্দের লোকজনকে নিয়োগ দিতে নানা অনিয়ম করছেন বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রের।

জামান / জামান

নোয়াখালীর কবিরহাটে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

ঘোড়াঘাটে দাদী হত্যায় জড়িত নাতীসহ গ্রেফতার-৩

উল্লাপাড়ায় ১২’শ লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীতে কালেক্টেরেট স্কুল এন্ড কলেজের গেট ভেঙে পড়ে শিক্ষার্থী আহত

মাদারীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ

ভূরুঙ্গামারীতে চিকিৎসকের বাড়িতে অগ্নিসংযোগ ও রাহাজানি:সংবাদ সম্মেলনে প্রতিবাদ, থানায় অভিযোগ

কুমিল্লায় ভারী বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে নগরবাসী

গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আমঝুপিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মেহেরপুরে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত

বাঁশখালীতে লোকালয়ে ইটভাটা, আইন লংঘনের দায়ে ২ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার বণিক সমিতির আংশিক কমিটি গঠন