ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেধাবী দরিদ্র স্কুলছাত্র বাপ্পীকে সাইকেল উপহার দিলেন ওসি কাওসার আলী


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ২৯-১-২০২২ দুপুর ১:১

ফুলছড়ির কঞ্চিপাড়া এমএইউ একাডেমী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাপ্পী মিয়ার স্কুলে যাতায়াতের জন্য বাইসাইকেল কিনে দিলেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী। নিজের চাওয়া পূর্ণ হওয়ায় অনেক খুশি দরিদ্র পরিবারে জন্ম নেয়া বাপ্পী মিয়া। লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাইসাইকেলটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করছে তার পরিবার।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কাইয়ারহাট আশ্রয়ণ কেন্দ্রে নানা নজরুল ইসলাম ও নানি জমিলা বেগমের সাথে বসবাস করে বাপ্পী মিয়া। বাবা-মা অত্যন্ত দরিদ্র হওয়ায় ছোটবেলা থেকে নানা-নানির সাথেই থাকে বাপ্পী। আর এ কারণে নানিকে মা বলেই ডাকতে অভ্যস্ত বাপ্পী মিয়া। নদীভাঙনের কারণে বাস্তুভিটা হারিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নেয়া বাপ্পীর নানা নজরুল ইসলাম ও নানী জমিলা বেগম বৃদ্ধ বয়সে অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে সংসার চালান। বছর দুয়েক আগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের সময় তাদের উচ্ছেদ করা হলে আশ্রয়হীন হয়ে পড়েন তারা। গত বছরের প্রথম দিকে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলীর সুপারিশে ওই বৃদ্ধ দম্পত্তিকে কাইয়ারহাট আশ্রয়ণ কেন্দ্রে একটি ঘর দেয় উপজেলা প্রশাসন।

তখন থেকেই ওই পরিবারটিকে কিছু কিছু সহযোগিতা করে আসছেন ওসি কাওছার আলী। সম্প্রতি বাপ্পী তার নানির সাথে থানায় এসে বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলীর কাছে একটি বাইসাইকেল দাবি করে। মানবিক ওসি কাওছার আলী নিজ অর্থায়নে বৃহস্পতিবার বিকেলে একটি নতুন বাইসাইকেল কিনে পৌঁছে দেন বাপ্পীর হাতে। বাইসাইকেল পেয়ে বাপ্পী মিয়া অনেক খুশি।

বাপ্পী বলে, স্কুল দূরে হওয়ায় যাতায়াতের খুব কষ্ট হতো। এখন সহজে স্কুলে যাতায়াত করতে পারব।

জমিলা বেগম বলেন, অন্যের বাড়িতে কাজ করে কোনোমতে খাবারের ব্যবস্থা করতে পারলেও নাতির আবদার পূরণ করতে পারিনি। ওসি স্যার সাইকেল কিনে দেয়ায় অনেক উপকার হলো। বাপ্পী এখন সহজে স্কুলে গিয়ে পড়ালেখা করতে পারবে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, আমি ফুলছড়ি থানার আসার পর হঠাৎ করেই এক দিন ওই পরিবারটির সাথে পরিচয়। তাদের দরিদ্রতার কথা জানতে পেরে তখন থেকেই সহযোগিতার চেষ্টা করছি। মানুষ মানুষের জন্য এ কথা উপলব্ধি করে আমাদের সকলের উচিত অসহায়দের পাশে দা‍ঁড়ানো।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার