ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের শিবালয়ে ইভিএম পদ্ধতিতে চলছে ভোট গ্রহণ


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩১-১-২০২২ দুপুর ১:৫১
ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাতটি  ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্বতিতে ভোট গ্রহণ চলছে। আজ সোমবার (৩১ জানুয়ারী) সকাল ৮টা থেকে একযোগে সুষ্টুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে ইভিএম মেশিন সাময়িক অকার্যকর থাকার কারণে দু-একটি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ বিলম্ব হওয়ার অভিযোগ উঠেছে। বেশিরভাগ কেন্দ্রে মেশিন কিছুক্ষণ সচল থাকার পর আবার সমস্যা দেখা দিচ্ছে। এমন ধীরগতিতে নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট প্রয়োগের বিষয়ে অনেকেই সঙ্কা প্রকাশ করেছেন।
 
উথলী ইউনিয়নের ধূসর গ্রামের উমর ফারুক বলেন, নয়াবাড়ি কেন্দ্রে ৩ ঘন্টা দাড়িয়ে থেকে ভোট দিয়েছি। মেশিনে ভোট হয়েছে বলে এতো সময় লেগেছে। ধুসর নদীশুকা এলাকার সুকুমার সরকার জানান, স্বল্প শিক্ষিত মানুষেরই ইভিএম ভোট দিতে বিলম্ব হচ্ছে। স্বাক্ষর জ্ঞানহীন মানুষের ভোট দিতে লম্বা সময় লাগছে। 
 
ওই কেন্দ্রে সুমিত্রা সাহা নামে আরেক ভোটার জানান, সকালে ভোট দিতে এসেছি আর দুপুর হয়ে গেল তবুও লাইনে দাড়িতে আছি জানিনা কখন ভোট দিতে পারব। এই কেন্দ্রে ভোটাররা সঠিক সময়ে ভোট সম্পন্ন করতে পারবে কিনা এমন প্রশ্ন অনেকের।
 
শিবালয় উপজেলা নির্বাচন অফিসার মো. মাহাবুর রহমান জানান, সকালের দিকে ভোট গ্রহণে চাপ বেশি থাকে। একারণে কেন্দ্র গুলোতে ভোটারদের সিরিয়াল দীর্ঘ হচ্ছে। মহাদেবপুর কেন্দ্রে সাময়িক একটি ইভিএম মেশিনে সমস্যা হয়েছিল, তার সমাধান করা হয়েছে।
 
শিবালয় উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১লাখ ৪৩ হাজার ৫১ জন । ৭১টি কেন্দ্রে ৪৪০টি বুথের মাধ্যেমে চলছে ভোটগ্রহণ। ৩৩ জন চেয়ারম্যান, ২৫৭ জন সাধারন সদস্য, এবং সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে ৯১ জন প্রার্থী।

শাফিন / প্রীতি

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত