সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী তাপস কান্তি দত্তের সমর্থনে কর্মিসভা
আসন্ন ১৩নং বাজালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী তাপস কান্তি দত্তের সমর্থনে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসঙ্গঠনের উদ্যোগে কর্মিসভা সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বাজালিয়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল সত্তারের সভাপতিত্বে সভায় মুহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও উপজিলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- চেয়ারম্যান পদপ্রার্থী তাপস কান্তি দত্ত, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর মেয়র মোহাম্মদ জুবায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহাজাহান, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সাতকানিয়া সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম উদ্দিন, পুরানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান আ ফ ম মাহাবুবুল হক সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওএফএম আতাউল ইসলাম এবং কেউচিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওসমান আলী।
আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
শাফিন / প্রীতি
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু