ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

তীব্র সেশনজটের কবলে শেকৃবির শিক্ষার্থীরা


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ৩১-১-২০২২ দুপুর ৪:৫২

ভয়াবহ সেশনজটের কবলে ক্যাম্পাস জীবন যেন শেষ হচ্ছে না শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীদের, মুক্তি মিলছে না সেশনজটের জাঁতাকল থেকে। বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক শেষ করতে সময় লাগছে ৫ থেকে ৬ বছর।  এ নিয়ম ও সময়কাল যেন উচ্চশিক্ষা শেষ করার অঘোষিত শর্ত হয়ে দাঁড়িয়েছে শেকৃবি শিক্ষার্থীদের। সময় দ্রুত চলে গেলেও সময়মতো সেমিস্টার শেষ না হওয়ায় চাকরির বাজারে হোঁচট খেতে হচ্ছে তাদের। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় ৩ হাজার শিক্ষার্থী। শিক্ষাজীবন সময়মতো শেষ করতে না পারায় শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা আর ক্ষোভ বিরাজ করছে। শিক্ষার্থীদের অসহায়ত্বের চিত্র মাঝে মাঝে ভেসে আসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

কথা বললে  বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা জানন, ২০২০ সালে স্নাতক শেষ হওয়ার কথা থাকলেও এখনো তারা লেভেল-৪, সেমিষ্টার-১ এ অধ্যায়নরত। ৫ বছর পেরিয়ে ৬ বছর হতে চলেছে তবুও স্নাতক শেষ ঠিক কবে হবে তার নিশ্চয়তা নেই।

৭৮ ব্যাচের এক শিক্ষার্থী  বলেন, হিসাব অনুযায়ী এখন আমাদের লেভেল-৪,সেমিস্টার-১ এ অধ্যয়নরত থাকার কথা ছিলো কিন্তু আমরা এখনো লেভেল-২ সম্পূর্ণ করতে পারিনি । কবে নাগাদ স্নাতক শেষ হবে আর কবে নাগাদ কর্মক্ষেত্রে প্রবেশ করব এ নিয়ে আমরা ও আমাদের পরিবার চিন্তিত।

শিক্ষার্থীদের অভিযোগ, ‘বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা। অনেকে আছে টিউশন, আবার অনেকে ছুটির সময় দিনমজুরের কাজ করে পড়ালেখার খরচ চালায়। এমতাবস্থায় সেশনজট আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। ৪ বছরের স্নাতক শেষ করতে সময় লাগছে ৫ থেকে ৬ বছরের মতো। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি কর্মক্ষেত্রে প্রবেশে পিছিয়ে পড়ছি আমরা বলে জানান শিক্ষার্থীরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক অধ্যাপক ড. মো. ফরহাদ হোসাইন বলেন, ‘করোনার কারণে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নাতক শেষ করতে বেশ পিছিয়ে আছে । তবে আমরা যতদ্রুত সম্ভব অনলাইনে ক্লাস নিয়ে এবং স্বশরীরে পরীক্ষা নিয়ে সেশন জট কমানোর চেষ্টা করছি।’

সেশনজটের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, বর্তমান প্রশাসন সেশনজট যেন না থাকে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সকলে আন্তরিক হলে সেশনজট নিরসন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

শাফিন / প্রীতি

বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান

মাদকের স্বর্গরাজ্য ডিআইইউ'র হল, শিক্ষকের জড়িত থাকার অভিযোগ

শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীদের সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের 'চড়ুই ভাতি' অনুষ্ঠিত

ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার

ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি

মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে

নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রমে ৬৪০ কৃষক

বাকৃবি লিও ক্লাবের সভাপতি আসিফ, সম্পাদক জুনায়েদ