ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে নাম জারিতে ঘুষ দাবির অভিযোগ এসিল্যান্ড ও সহকারীর বিরুদ্ধে


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৩১-১-২০২২ বিকাল ৫:৪৮
খতিয়ান সংশোধনের আদেশ প্রদানের কথা বলে দেড় লাখ টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও তার দুই সহকারীর বিরুদ্ধে।  দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ে এক ভুক্তভোগী এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এতে এসিল্যান্ড মাসুমা জান্নাত ও তার সহকারী মো. কবিরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তোলা হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) দুপুরে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক বরাবর অভিযোগটি দায়ের করা হয়েছে। 
 
চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকার আবদুল্লাহ আল মামুন ও তার পক্ষে ইমরান খান অভিযোগ করেছেন। এরা নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা। এরমধ্যে আবদুল্লাহ আল মামুন মৃত আবদুল খালেকের ছেলে, যিনি প্রবাসী হলেও বর্তমানে দেশে রয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে দুদক।
 
দুদকে দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৬ সালে সাব রেজিষ্ট্রী অফিস (ভূমি) কতৃক ৩৬২৩ কবলা মূলে মোহাম্মৎ ফরিদা বেগমের নিকট হতে ১ (এক) গন্ডা সম্পত্তি ক্রয় করেন আবদুল্লাহ আল মামুন। তপশীলে বি, এস নামজারী খতিয়ান নং-৪৪৭/১৪ বি. এস দাগ নং-১৯০৩২/ ১৯০৩৩  মৌরশী (১ গন্ডা সম্পত্তি। কিন্তু তফশিলে আপস চিহ্নিত কোনো দাগ নেই। 
 
ভুক্তভোগীর নামে নাম জারিতে সংশোধন (১-১২৫৮/২০১৭) সঠিক করার জন্য ২০১৯ সালে সহকারী কমিশনারের (ভূমি) নিকট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে তদন্তের জন্য সার্ভেয়ার নিয়োগ করেন। পরবর্তীতে সার্ভেয়ার কর্তৃক প্রতিবেদন অনুয়ায়ী বি. এস ১৯০৩২ দাগটি সংশোধনে দলিল মূলে এবং সরেজমিনে তদন্ত প্রতিবেদন অনুযায়ী সঠিক পান। সার্ভেয়ার রিপোর্টও অভিযোগকারীর পক্ষে পাওয়া যায় বলে দাবি তাদের।  কিন্তু মূল মালিক বিদেশে আসা যাওয়া করেন। ফলে, ২০১০ সালে চান্দগাঁও সদর রেজিষ্ট্রী অফিস ১৭৭৪ নং অপ্রত্যাহার যোগ্য পাওয়ার অব এটর্নী মূলে মোঃ ইমরান খাঁনকে সকল ক্ষমতা অর্পন করেন আবদুল্লাহ আল মামুন।
 
 মোঃ ইমরান খাঁন বলেন, সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত এবং তার সহকারি মোঃ কবির নামজারী খতিয়ান সংশোধনের জন্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা ঘুষ চেয়েছেন। এমনকি ঘুষ না দেওয়ায় খতিয়ান সংশোধনে কালক্ষেপন করছেন। প্রায় ৪ বছর পর্যন্ত কাজটি সম্পন্ন না করে ঝুঁলিয়ে রেখেছেন।
 
এ বিষয়ে দুদক পরিচালক মোঃ মাহমুদ হাসান বলেন, হয়তো ডেস্কে জমা দিয়েছেন। এখনো এ ধরনের কোন অভিযোগ আমার টেবিলে আসেনি। যে কারো বিরুদ্ধে অভিযোগ আসতেই পারে। তবে, দুদক সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শাফিন / প্রীতি

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির