বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে মানুষের আস্থা অর্জন করতে হবে-রেজাউল করিম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী বলেছেন, ডিজিটাল বাংলাদেশে বর্তমানে গণমাধ্যম সর্ব্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। অনলাইন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কল্যাণে এখন আর আগের মতো সংবাদের জন্য দীর্ঘসময় অপেক্ষা করতে হয়না। এখন মুহুর্তের খবর মুর্হুতেই পাওয়া যায়। অনলাইনের কল্যাণে যেমন ভালো খবর পাওয়া যায় তেমন ভুয়া ও গুজবের খবরও পাওয়া যায়। তাই, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে যেকোন ঘটনার আসল সত্য উদঘাটন করে মানুষের আস্থা অর্জন করতে হবে সংবাদপত্র'কে।
রোববার (৩০ জানুয়ারী) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এস রহমান হলে ''সাপ্তাহিক চট্টবাণী" পত্রিকার সপ্তম বর্ষপুর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র আরো বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি গুজব রোধে বলিষ্ট ভুমিকা রাখতে পারে সংবাদপত্র। বস্তনিষ্ঠ ও গঠনমুলক সমালোচনার মাধ্যমে যেকোন সংস্থা ও সরকারের কাজে সহায়তার পাশাপাশি সাধারণ মানুষের কথা তুলে ধরলে সাধারণ মানুষের মনে স্থান করে নিতে পারবে যেকোন পত্রিকা।
দিলরুবা খানম চৈতির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো: নুরুল কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক এস.ডি.জীবন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য কমরুদ্দিন আহমদ চৌধুরী, গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, ওয়ার্ল্ড প্রেস কাউন্সিলের সাবেক সদস্য মঈনুদ্দিন কাদেরী শওকত, ড. মাসুম চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, এস.এ.টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান কাজী হুমায়ুন কবির, সাবেক কমিশনার হাবিবুর রহমান,ব্যবসায়ী আবু বকর সিদ্দিকী, অধ্যক্ষ আ.ন.ম.আবদুশ শাকুর, অধ্যক্ষ মুকতাদের আজাদ খান ও শিক্ষাবিদ লায়ন এইচ.এম.ওসমান সরওয়ার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এডভোকেট মামুন জোয়ারদার, আফরোজ বেগম পলি,চট্টবাণী পত্রিকার বার্তা সম্পাদক মো: জামাল উদ্দিন, সাংবাদিক জীবন কৃষ্ণ দেবনাথ, সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরী, সাংবাদিক মো: কামাল হোসেন,সাংবাদিক জাহাঙ্গীর আলম,সাংবাদিক বাবুল হোসেন বাবলা,সাংবাদিক আসিফ ইকবাল, সাংবাদিক মোসলেহ উদ্দিন বাহার প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন জাতীয় ও আন্তর্জাতিক পুরুষ্কারপ্রাপ্ত শিল্পী আল-হাসনাত মাসুম শিহাব ও আব্দুল্লাহ আল কাওসার সোহান। অনুষ্ঠানে চট্টবাণী পরিবারের সকলেই উপস্থিত ছিলেন।এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি