ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সোহরাওয়ার্দী কলেজে অফিসার কাউন্সিলের নতুন কমিটি গঠন


তৌহিদুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজ  photo তৌহিদুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজ
প্রকাশিত: ২-২-২০২২ দুপুর ১১:৩০
মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি, ২০২২) ঢাবি অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অফিসার  কাউন্সিলের কার্যনির্বাহী কমিটি ২০২২-এর “দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান" সম্পন্ন হয়।
 
গত ০১ জানুয়ারি, ২০২২ উৎসবমুখর পরিবেশে কলেজে অফিসার  কাউন্সিলের কার্যনির্বাহী কমিটি ২০২২-এর নির্বাচন সম্পন্ন হলে কলেজের অধ্যক্ষ মো: মোহসিন কবির এবং অফিসার কাউন্সিলর নির্বাচনের আহবায়ক প্রফেসর বিভা রাণী বর্মণের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কার্যনির্বাহী কমিটির নিবার্চন ও ফলাফল ঘোষণা করা হয়।
 
এতে পদাধিকার বলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. মোহসিন কবির।কমিটিতে সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আরশাদ হোসেন চৌধুরী, যুগ্ম-সম্পাদক হিসেবে হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এইচ এম শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এ.এম.এম. মেহেদী হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জনাব ঈশরাত জাহান নুর নির্বাচিত হয়েছেন।
 
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ইংরেজী বিভাগের অধ্যাপক জনাব মো. এবাদুল হক ভুইঞা, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আব্দুল কুদ্দুছ চৌধুরী, ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জনাব ফারুকুল ইসলাম এবং হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব শাহনাজ। 
 
এ সময় বিজয়ীদের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর  মো. মোহসিন কবির নবনিযুক্ত কমিটির সদস্যদের  স্বাগত ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘তাদের প্রতি প্রত্যাশা থাকবে, ছাত্র-শিক্ষক ও প্রশাসনের সাথে সমন্বয় রেখে সোহরাওয়ার্দী কলেজকে এগিয়ে নিতে কাজ করবেন।’

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ