হিমেলকে শেষ বিদায় জানালেন সহপাঠীরা
ট্রাকচাপায় নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বেলা পৌনে ১১টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় রাবির উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, নিহত শিক্ষার্থীর পরিবারকে তাৎক্ষণিকভাবে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছে। নিহতের পরিবারের সারাজীবনের ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে। ক্যাম্পাসে ভারী যানবাহন প্রবেশ এবং চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলার প্রস্তুতি নিচ্ছে।
এ সময় নিহতের মামা মো. মুন্না বলেন, হিমেলের অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর। আমার বোন আগে স্বামীহারা ছিলেন, আর এখন সন্তানহারা হয়ে গেলেন। এই কষ্ট মেনে নেওয়া কঠিন। তবে ভবিষ্যতে যেন এমন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর দিতে হবে। আর কোন মায়ের কোল যেন এভাবে খালি হয়ে না যায়।
এ সময় নিহতের বন্ধু বলেন, আর কত শিক্ষার্থী মারা গেলে সড়কে নিরাপত্তা আসবে? স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে পার করার বিশ্ববিদ্যালয়ের ভেতরে একজন সাধারণ শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের সামনের রাস্তায় ট্রাকচাপায় হিমেল নিহত হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন, ক্রাফট ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন । তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক।
এমএসএম / প্রীতি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য