ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

আনোয়ারায় রাতের আঁধারে মামলা থাকা জমিতে মাটি ভরাটের অভিযোগ


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ৪-২-২০২২ বিকাল ৫:১৬
চট্টগ্রামের আনোয়ারা থানাধীন বটতলী ইউপিস্থ ৯ নং ওয়ার্ডের তুলাতলী এলাকার হিন্দু পড়ার ননী বালা দেব নামের শতবছর বয়সী এক অসহায় বিধবা মহিলার জমি রাতের আঁধারে ভরাট করে নেয়ার অভিযোগ উঠেছে।
 
(৩ ফেব্রুয়ারী)বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে তদন্তকালে ননী বালা দেব নামের শতবছরের বয়স্কা বিধবা হিন্দু মহিলা বলেন,একই এলাকার মৃত্যু পুলিন চন্দ্র দত্তের ছেলে আনন্দ মোহন দত্ত ও ভূমিদস্যু দিপংকর গোপাল, পিজুয কান্তি দেব গংরা রাতের আঁধারে তার জমি ভরাট করে নিচ্ছে।
 
এসময় ননী বালা দেব আরো বলেন,আনন্দ মোহন দত্ত ও তার অপরাপর ভাইরা সংঘবদ্ধ ভাবে আমার ওয়ারিশ সাজিয়া গহিরা ইউপিস্থ সর্দার পাড়া এলাকার জাহিদ মিয়া ও জেসমিন আক্তারকে ৪৮৩৯ নং কবলা মূলে বিক্রি করিয়াছে,যাহা আমি কখনো জানতামনা।
 
আমার জমি উল্লেখিত ব্যাক্তিরা জবর দখলের চেষ্টা করিলে আমি তাতে বাঁধা দিয়,পরে জানিতে পারি যে,আনন্দ মোহন দত্ত ও তার অপরাপর ভাইরা সংঘবদ্ধ ভাবে আমার ওয়ারিশ সাজিয়া জাহিদ মিয়া ও জেসমিন আক্তার বরাবর আমার জমি বিক্রি করে দিয়েছে,অথচ আনন্দ মোহন দত্ত ও তার অপরাপর ভাইরা আমার কোন ওয়ারিশ নন।তারা মিথ্যার আশ্রয় নিয়ে আমার ভুয়া ওয়ারিশ সাজিয়া আমার বিক্রি করিয়াছে মর্মে জানতে পেরে আমি ওই ভুয়া ওয়ারিশ মোহন দত্ত সহ উল্লেখিত ভূয়া দলিলের বিরুদ্ধে পটিয়া সহকারী জজ আদালতে সি,আর.২৭২/১৭ ইং ও অপর- ২৬/১৮ নং মামলা দায়ের করেছি,যাহা পটিয়া সিনিয়র সহকারী জজ আদালতে বদলী হয়ে ৮৬৫/২২ ইং মামলা হিসেবে বর্তমানে বিচারাধীনে আছে।
 
কিন্তু এরই মধ্যে বিবাদীরা রাতের আঁধারে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভরাট করে নিচ্ছে।আমি অসহায় মহিলা কোন উপায় দেখে বুধবার আনোয়ারা থানায় উপরোক্ত ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিদর্শন করে গেছে বলেও জানান শতবছরের বিধবা মহিলা ননী বালা দেব।
 
ননী বালার ছেলে দুলাল দেব ও সুলাল দেব জানায়,জায়গাটি আমার নানা যোগেন্দ্র দেব থেকে আমাদের মা- ননী বালা দেব ওয়ারিশ সুত্রে পেয়েছে।সেই হিসেবে ছোট বেলা থেকেই জমিতে আমরা ভোগদখলে আছি,এরই মধ্যে আনন্দ মোহন দত্ত ও তার অপরাপর ভাইরা ভূয়া ওয়ারিশ সেজে জায়গাটি গহিরা এলাকার জাহিদ মিয়া ও জেসমিন আক্তারকে বিক্রি করার কথা বলে রাতের আঁধারে মাটি ভরাট করে দখল করে নিচ্ছে।এসময় তারা আরো বলেন,অভিযুক্ত জমি নিয়ে দুইটি মামলা আদালতে বর্তমানে বিচারাধীন আছে,তবুও তারা আমাদের জায়গাতে মাটি ভরাট করে নিচ্ছে,তাদেরকে বাঁধা দিলে আমাদের মন্ত্রির ভয়সহ প্রাণনাশের হুমকি দিচ্ছে আনন্দ মোহন দত্ত সহ স্থানীয় প্রভাবশালী দিপংকর ও পিউস দত্তরা এমন অভিযোগ সুলাল ও দুলালদের।
সরকার ও প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন ননী বালা দেব এর পরিবারের।
 
স্থানীয় অরুন দত্ত বলেন,আমার বুদ্ধি বয়স থেকে অভিযুক্ত জায়গাটি ননী বালা দেব এর দখলে দেখেছি, কিন্তু আনন্দ মোহন দত্তরা কি মূলে দাবি করতেছে সেটা জানিনা।
 
এই ব্যাপারে আনন্দ মোহন দত্তের বাড়িতে কথা বলতে গেলে তাকে পাওয়া যায়নি,তার পরিবারের এক মহিলা সদস্যের দাবি তারা স্থানীয় শুক্কুর নামের একজন থেকে জায়গাটা ক্রয় করেছিল অনেক আগে,পরে জাহিদ মিয়া এবং জেসমিনদের কাছে জায়গাটা বিক্রি করা হয় বলে জানায়।
 
এ ব্যাপারে আনোয়ারা থানা পুলিশ এএস আই মোহাম্মদ হাসান অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন,জায়গা ভরাটের বিষয়ে ননী বালা দেব থানায় অভিযোগ দায়ের করেছে,অভিযোগটি তদন্তাধীন আছে।

এমএসএম / এমএসএম

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

বাঁশখালীতে টানা ছয়দিন ধরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট উপজেলা যুব টিম

বাগেরহাটে বিএনপি নেতার মরদেহ উদ্ধার, হত্যা না আত্নহত্যা সঠিক তদন্তের দাবি বিএনপি’র

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি সংঘটিত

মান্দায় এলসিএস শ্রমিক বাছাইয়ে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

হাটহাজারী উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত দেরিতে অফিসে আসার অভিযোগ

সিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের আহ্বান, কাউনিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

শালিখায় আড়পাড়া বাজারে জলবদ্ধতা, চরম দুর্ভোগে শতাধিক পরিবার

মাদারীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ