ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মঠবাড়িয়ায় হাজী আব্দুল মালেকের উদ্যোগে ১১ ইউনিয়নে কম্বল বিতরণ


হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া photo হারুন-অর-রশিদ, মঠবাড়িয়া
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ১২:৭

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে শীতার্ত প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মঠবাড়িয়ার আলোকিত সন্তান বিশিষ্ট শিপ্লপতি সমাজ সেবক বাংলাদেশ আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়াম্যান ও বর্তমান ডিরেক্টর আলহাজ¦ আব্দুল মালেক মোল্লার উদ্যোগে শুক্র ও শনিবার দুই দিনব্যাপী ১১টি ইউনিয়নে ধারাবাহিক কম্বল বিতরণ অনুষ্ঠানের গত শুক্রবার সকালে শুভ উদ্বোধন করেন।

এ সময় প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান সচিব সহ ইউপি সদস্যদের উপস্থিতিতে এলাকার তালিকা ভুক্ত অসহায় বিধবা এতিম ছিন্নমূল পরিবারের মাঝে এ কম্বল তুলে দেন। প্রতি বছরের ন্যায় চলমান শীতেও তিনি ১৫০০ কম্বল বিতরণ করেন। ইউনিয়ন গুলো হল ১নং তুষখালী, ২নং ধানীসাফা, ৩নং মিরুখালী, ৪নং দাউদখালী, ৫নং মঠবাড়িয়া, ৬নং টিকিকাটা, ৭নং বেতমোর, ৮নং আমড়াগাছিয়া, ৯নং সাপলেজা, ১০নং হলতা গুলিশাখালী, ১১নং বড়মাছুয়া।

এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন এতিমখানা সহ বীরমুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন। হাজী আব্দুল মালেকের ৮৫ বছরের সাফল্য মন্ডিত কর্মময় ত্যাগ ও তার সোনালী জীবনের ধারাবাহিক জীবন বৃত্তান্ত গ্রন্থকারে অতি সিগ্রই প্রকাশ হতে যাচ্ছে। জনগনকে অবহিত করতে তার হাতেগড়া প্রতিষ্ঠানের ছবি সম্বলিত সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হবে। 

হাজী আব্দুল মালেক বলেন, আর্তমানবতার সেবায় আমার এ অবদান জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলমান থাকবে। সৃষ্টিকর্তার কাছে আমার একটি মাত্র প্রার্থনা জীবনের শেষ দিনটি পর্যন্ত অসহায় শোষিত মানুষের পাশে থেকে তাদের সেবাদান সহ মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কলেজের উন্নয়ন মূলক কাজে নিজেকে একাগ্রচিত্তে সঁপে দিতে পারি। 

শাফিন / জামান

চিলমারীতে শিক্ষার মানোন্নয়ন ও সামাজিক ব্যাধি প্রতিরোধে অভিভাবক সমাবেশ

বাঘায় ছাত্রদল নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

খোকসায় গড়াই নদীতে নৌকায় গুলিবর্ষণ: যুবক গুলিবিদ্ধ

চৌগাছা পৌরসভা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটপথ দখল মুক্ত

পটিয়ায় বসতঘর দখলের চেষ্টা: গৃহবধূকে মারধর ও কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আশুগঞ্জে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে বর্ণাঢ্য র্যালি

গলাচিপায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়, বন্ধ দুই মা ও শিশু কল্যাণ কেন্দ্র

যশোরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিংড়া মডেল প্রেসক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

বারহাট্টায় মিথ্যা নারী নির্যাতন মামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরে তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও অর্থায়নে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা

নগরকান্দায় ওজনে কম চাল বিতরণ: তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা

নিরাপদ মৎস্য পণ্য সরবরাহে ‘ReadyFish’ এর যাত্রা শুরু