ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে করোনা শনাক্তের হার ২০.১৩ শতাংশ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৫-২-২০২২ দুপুর ১২:১১

চট্টগ্রামে নতুন করে ৫৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। তবে এদিন করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।শনিবার (৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ৯টি ল্যাবে ২ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করে ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩৩ জনই নগরীর বাসিন্দা।বাকি ১৪১ জনের মধ্যে লোহাগাড়ার ৯, সাতকানিয়ার ১১, বাঁশখালীর ৭, আনোয়ারার ৭, চন্দনাইশের ৯, পটিয়ার ৬, বোয়ালখালীর ১১, রাঙ্গুনিয়ার ১০, রাউজানের ১১, হাটহাজারীর ১৬, ফটিকছড়ির ২০, মিরসরাইয়ের ১৩, সীতাকুণ্ডের ৯ ও সন্দ্বীপ উপজেলার ২ জন রয়েছেন।

এর আগে শুক্রবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৫৩৯ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৩৭৮ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

শাফিন / শাফিন

কালিয়াকৈরে  জাতীয় যুব দিবস পালিত 

বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে

নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশে জাতীয় যুব দিবস পালিত

কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা

সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯

শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান

ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী

এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন

চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২

উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ