সামাজিক সংগঠন সৃজন যুব সংঘের পঞ্চম বর্ষপূর্তি উদযাপন
চট্টগ্রামের মিরসরাইয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সৃজন যুব সংঘের পঞ্চম বর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) উপজেলার নিজামপুর কলেজ বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠান সৃজন যুব সংঘের সভাপতি আসিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাঈমুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বর্ষপূতি উপলক্ষে আয়োজনের মধ্যে ছিল- আলোচনা সভা, কেক কাটা, মিরসরাই উপজেলার জরুরি মোবাইল নাম্বারের পেস্টুন উন্মোচনসহ ৮ জনকে বিভিন্ন অবদানের জন্য সম্মাননা প্রদান।
এ সময় উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড়-এর সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদ উদ দৌজা, উদয়ন ক্লাবের সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, নির্বাণ সংঘের সভাপতি তানভীর আহম্মেদ, আদর্শ বন্ধু ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি দ্বীন মোহাম্মদ প্রমুখ।
শাফিন / জামান
সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০
সাভারে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র
টঙ্গীতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপির সতর্ক অবস্থান
জমি লিখে নিয়ে বৃদ্ধ পিতাকে গাছের নিচে ফেলে দিল সন্তানেরা
তাড়াশে লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিলেন দুই প্রভাবশালী
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কাঁঠালবাড়ী ও হলোখানায় জে এফ এগ্রোর উদ্যোগে বীজ ব্যবসায়ী ও কৃষকদের মতবিনিময় সভা
শালিখায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে উপজেলা বিএনপির প্রস্তুতি সভা
ধুনট থানার ওসি আতিকুলকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ: স্থানীয়দের নিরপেক্ষ তদন্তের দাবি
ভিডিও কন্টেন তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল, পর্নোগ্রাফি মামলায় মামুন গ্রেফতার
শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধী সম্প্রদায় স্থাপন প্রকল্প-২ এর প্রজেক্ট ইনসেপশন মিটিং অনুষ্ঠিত
শেরপুর সদরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী-শিশুসহ অন্তত ৮০ জন আহত, হাসপাতালে ভর্তি
Link Copied