ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৫-২-২০২২ রাত ৮:৪৬
সুবর্ণজয়ন্তীর অঙ্গীকার, ডিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) মাদারীপুরে জেলা সরকারি গনগ্রন্থাগার এর পাঠকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। সভায় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে এসময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদারীপুরের পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, সরকারি তিতুমির কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আহমেদ নাসের, মাদারীপুর জেলা বেসরকারি গ্রন্থাগার এর সভাপতি ও প্রাক্তন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, মাদারীপুরে সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ মাহবুবর রহমান বাদল প্রমুখ। 
সভায় বক্তারা বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল হিসেবে যে স্বীকৃতি পেয়েছে সেটি একটি নেতৃত্বে কারণে। সেই নেতৃত্বের গুণাবলি শুধু রাজনীতিতে নয়। নেতৃত্বে গুণাবলি শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, নাটক, খেলাধুলা ইত্যাদি ক্ষেত্র থেকে আসে। এই নেতৃত্ব যদি জ্ঞান সমৃদ্ধ না হয়, দূরদর্শীতা, সততা এবং দেশপ্রেম না থাকে তবে তা দিয়ে কোনও কাজে আসবে না। তাই জ্ঞান অর্জনের মধ্যদিয়ে সত্যিকারের মানুষ হতে হবে।’
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মন্দির ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম এর মাদারীপুরের সহকারি প্রকল্প পরিচালক মোঃ মুহিত উদ্দিন মোল্লা। মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা সরকারি গনগ্রন্থাগার যৌথভাবে এর আয়োজন করে।
 
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ অক্টোবর মন্ত্রিসভার সিদ্ধান্তে এ দিনটিকে জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে স্বীকৃতি দেয়া হয়। ২০১৮ সালে দেশে দিবসটি প্রথম পালিত হয়। জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে পালনের জন্য ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করার কারণ হলো- ১৯৫৪ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এর অন্য একটি কারণ হলো- ফেব্রুয়ারি মাসে বই নিয়ে দেশে বেশ আলোচনা হয়। একুশে বইমেলা, একুশে ফেব্রুয়ারি, এগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় সরকার।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু