মানিকগঞ্জে ৪৪০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ ৪ কারবারি গ্রেপ্তার
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৪৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মো. নজরুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করছেন।
জেলার সিংগাইর উপজেলার পূর্ব বাস্তার নিকটবর্তী বেউথা-হেমায়েতপুরগামী আঞ্চলিক মহাসড়ক থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ গ্রাম হেরোইনসহ মো. স্বপন মিয়া (৩৮), ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরাইনসহ আলমগীর হোসেন (৪৮) ও তাদের সহযোগী আলামিনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত স্বপন মিয়া সিংগাইর উপজেলার চরচান্দহর এলাকার মৃত আজগর আলীর ছেলে, আলমগীর হোসেন ঢাকার সাভারের ১৩০/২৫(গ), দক্ষিণ দরিয়াপুর এলাকার শাহাবুদ্দিন আহম্মেদ এর ছেলে, মো. আলামিন ঢাকার সাভার মডেল থানার ৯৯/১০, মাদ্রাসা রোড (থানার পেছনে) এলাকার হাজী মো. আলী হোসেনের ছেলে।
একই তারিখ সন্ধ্যা সোয়া ৬টার দিকে শিবালয় উপজেলার ধুতরা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শহিদুল খন্দকার ওরফে শহিদকে (৩৯) গ্রেপ্তার করা হয়। শহিদ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বাহিরচর (দৌলতদিয়া শাহাদৎ মেম্বারপাড়া) এলাকার মৃত মো. সৈয়দ আলীর খন্দকারের ছেলে।
আসামিদের বিরুদ্ধে সিংগাইর ও শিবালয় থানায় পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।
শাফিন / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied