আনোয়ারা পিএবি সড়কে রাতের আঁধারে ডাকাতি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কে রাতের আঁধারে বাঁশখালী যাওয়ার কথা বলে সিএনজিচালকের সাথে যোগসাজশে এক ব্যবসায়ীর ১৩ হাজার টাকার মোবাইলসহ নগদ ৪১ হাজার টাকা কেড়ে নেয়া হয়েছে। গত শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে শোলকাটা লাবিবা ক্লাবের পরে রাস্তার পাশে রাতের অন্ধকারে এ ঘটনা ঘটে।
পরে শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে আনোয়ারা থানায় সিএনজিচালকসহ অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করেন কাফকো কমিনিউটি সেন্টার ইত্যাদি শপিং কমপ্লেক্সের মোবাইল জোন এন্ড গিফট হাউজ দোকানের মালিক মো. ইউচুফ (৫৭) নামের একজন ব্যবসায়ী।
অভিযোগে ব্যবসায়ী ইউচুফ জানান,শুক্রবার রাতে সেন্টার মহালখাঁন বাজার থেকে দোকান বন্ধ করে বাঁশখালী বানিগ্রাম যাওয়ার পথে চৌমুহনী বাজারে এসে ট্রাফিক পুলিশবক্সের পাশে সিএনজি ষ্টেশন থেকে গাড়িতে উঠে গাড়িতে থাকা ড্রাইভারসহ চারজন ডাকাত যাত্রীবেশে লাবিবা ক্লাবের পরে অন্ধকারে এসে আমার গলায় ছুরি ধরে নগদ ৪১ হাজার টাকা এবং ব্যবহৃত ১৩ হাজার টাকার একটি মোবাইল ছিনিয়ে নেয়।পরে ডাকাতরা আমাকে একটা ১০০ টাকার নোট হাতে ধরিয়ে দিয়ে অন্ধকারে ফেলে পালিয়ে যায়।
এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, আনোয়ারা পিএবি সড়কে ডাকাতির ঘটনার অভিযোগ পেয়েছি। আমরা প্রতি রাতে শোলকাটার মোড়ে পুলিশি পাহারা টহল জোরদার করে থাকি।
বুধবার ঘটনার দিন রাতে খবরটি জানতে পেরে তখন অভিযান চালিয়ে কাউকে পাওয়া যাইনি। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা ডাকাতদের ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied