নাঙ্গলকোটে অর্থমন্ত্রীর জন্মদিন পালন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৬নং মক্রবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উদ্যেগে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এফসিএ এমপির জন্মদিন উপলক্ষে কেক কেটে এবং দোয়া ও মোনাজাত করা হয়। বুধবার (১৬ জুন) রাতে মক্রবপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মক্রবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. জাহাঙ্গীর আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ আ স ম আব্দুন নুর অর্থমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানান এবং অর্থমন্ত্রীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসা করে তিনি নাঙ্গলকোট উপজেলাকে মাধকমুক্ত করার প্রতিশ্রুতি দেন।
মক্রবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্রবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেচার উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন মেম্বার, ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক ফখরুল ইসলাম প্রমুখ।
বক্তব্য শেষে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার