ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সর্বাধিক প্রকাশনার জন্য সম্মাননা পাচ্ছেন জাবি অধ্যাপক ড. শাহেদুর রশিদ


মাজহার তাহমিদ, জাবি  photo মাজহার তাহমিদ, জাবি
প্রকাশিত: ৬-২-২০২২ বিকাল ৭:৫৪
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের মধ্যে সর্বাধিক সংখ্যক প্রকাশনার জন্য ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ পাচ্ছেন ‘আবু জাফর শামসুদ্দিন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’সম্মাননা।  গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আকবার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 
 
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষকদের গবেষণাপত্র মূল্যায়ন সাপেক্ষে এ সম্মাননা প্রদান করছে আবু জাফর শামসুদ্দিন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট।  আগামী ১৪ ফেব্রুয়ারি সমাজবিজ্ঞান অনুষদের সেমিনার কক্ষে এ সম্মাননা  প্রদান করা হবে। 
 
এ বিষয়ে অধ্যাপক আকবার হোসেন বলেন, ট্রাস্ট থেকে প্রতিবছর সম্মাননা প্রদান করা হয়। তারই ধারাবাহিকতায় সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষকদের মধ্যে গত ২১ ডিসেম্বর পর্যন্ত সর্বাধিক সংখ্যক গবেষণাপত্র প্রকাশের জন্য অধ্যাপক ড. শাহেদুর রশিদকে সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে।  এটা নিঃসন্দেহে অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ সহ  অনুষদের অন্যান্য শিক্ষকদের অনুপ্রাণিত করবে।
 
অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ বলেন, কোনো কাজের স্বীকৃতি সব সময়ই আনন্দদায়ক।  এটা নতুন করে কাজ করার অনুপ্রেরণা যোগায়। এ সম্মাননা ভবিষ্যৎ গবেষণার কাজে উৎসাহ প্রদান করবে।
 
প্রসঙ্গত, অধ্যাপক ড. মো. শাহেদুর রশিদ জাবির ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে ১৯৮৯ সালে স্নাতক ও ১৯৯০ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।  এরপর তিনি যুক্তরাজ্যের ডুরহাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে তিনি জাবির ভূগোল ও পরিবেশ বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০০৫ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় জার্নালে তার ১৫০টির বেশি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।  

এমএসএম / জামান

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত

পবিপ্রবির নির্মাণাধীন স্থাপনা পরিদর্শনে ইউজিসি সদস্য অধ্যাপক আসলাম হোসেন

দেশে প্রথম প্ল্যানটেইন থেকে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে বাকৃবির সাফল্য

একাদশ শ্রেণির ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাড়ল

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন