বগুড়ার শেরপুরে আলাল গ্রুপের কব্জা থেকে সরকারি সম্পত্তি উদ্ধার
বগুড়ার শেরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৩৫ শতক সরকারি জায়গা উদ্ধার করেছেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন। বুধবার (১৬ জুন) দিনব্যাপী উপজেলার ভবানীপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন তিনি।
প্রসঙ্গত, উপজেলার ভবানীপুর মৌজায় ৩৫ শতক সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নিয়েছিল আলাল গ্রুপের ‘একাত্তর ইন্টিগ্রেশন ফার্ম বাংলাদেশ’ নামে একটি অঙ্গপ্রতিষ্ঠান।
দৈনিক সকালের সময়সহ অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর প্রশাসন গুরুত্বসহকারে সেখানে অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক কোটি টাকা মূল্যের ৩৫ শতক সরকারি জায়গা উদ্ধার কর সরকারি সম্পদের ঘোষণাযুক্ত সাইনবোর্ড লাগিয়ে দেয়। অভিযানে শেরপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকারি জায়গা উদ্ধারে ও জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।
জামান / জামান
ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব গ্রেপ্তার
রাজশাহীতে মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
রাসিকে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ
মিয়ানমারে পাচারের চেষ্টা, সেন্টমার্টিনে ৩৭.৫ টন সিমেন্টসহ আটক ১২
কমলগঞ্জে জমি বিক্রয় সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১
কালিয়ার টোনা আলিম মাদ্রাসায় পাস করেনি কেউ!
আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের নিয়ে ব্যবসা করেছে, এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা হচ্ছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ
কালিয়ায় বাংলা কিউআর ক্যাম্পেইন অনুষ্ঠিত
জেলা প্রশাসক কি কোনো রাজনৈতিক নেতার ব্যক্তিগত প্রতিনিধি, নাকি জনগণের প্রশাসক?
বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে পটুয়াখালীতে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ
কুড়িগ্রামে তাদরীবাতুল কুরআন মডেল মাদ্রাসার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত