বাঘায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলছাত্রীকে চড়-থাপ্পড়ের অভিযোগ
রাজশাহীর বাঘা উপজেলায় প্রেমের প্রস্তাবে রাগি না হওয়ায় এক স্কুলছাত্রীকে চড়-থাপ্পড় মারার অভিযোগ পাওয়া গেছে। শান্ত শেখ নামের এক যুবক ওই স্কুলছাত্রীকে সহপাঠী ও শিক্ষকের সামনে চড়-থাপ্পড় মারে। গত শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাঘা বঙ্গবন্ধু চত্বরের পশ্চিমে অবস্থিত একটি কোচিং সেন্টারে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ওই স্কুলছাত্রী বাদী হয়ে এ বিষয়ে পাকুড়িয়া ইউপির আলাইপুর হাজামপাড়া (শেখপাড়া) গ্রামের বাচ্চু শেখের ছেলে শান্ত শেখের বিরুদ্ধে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্র জানা যায়, বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর হাজামপাড়া (শেখপাড়া) গ্রামের বাচ্চু শেখের ছেলে শান্ত শেখ দীর্ঘ ১ বছর থেকে এই স্কুলছাত্রীকে বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব ও ইভটিজিং করে আসছে। স্কুলছাত্রীটি শান্তর প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন দিন নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। ছাত্রীটি নিরুপায় হয়ে তার বাবা-মাকে জানায়। ছাত্রীর বাবার নিষেধে কিছুদিন বখাটে যুবক শান্ত বিরক্ত করা থেকে বিরত থাকে। স্কুলছাত্রীর বাবা গত ডিসেম্বর মাসে বিদেশে যাওয়ার পরে বখাটে শান্ত শেখ রাস্তাঘাটে পূর্বের ন্যায় আবার বিরক্ত করা শুরু করে। ০৫-০২-২০২২ ইং তারিখে প্রতিদিনের ন্যায় বাঘা উপজেলা সদরে মুক্তিযোদ্ধা ভবনের সামনে আইডিয়াল কনফিডেন্স কোচিং সেন্টারে প্রাইভেট ও কোচিং করতে আসে স্কুলছাত্রী। দুপুর ১২টার সময় প্রাইভেট ও কোচিং শেষে হওয়ার পূর্বে পরিকল্পিতভাবে কোচিং সেন্টারের আঙ্গিনায় প্রবেশ করে বখাটে শান্ত। ছাত্রীকে পুনরায় প্রেম ও বিয়ের প্রস্তাব দেয় সে।
কোচিং সেন্টারের শিক্ষক রিপন জানায়, আমার ছাত্রীর সাথে শান্ত নামের একজন যুবক কথা বলতে সেন্টারে আসে।আমি পরিচয় জিঙ্গাসা করলে ঐ যুবক তার ছোট ভাই এর বন্ধু পরিচয় দেয় আমাকে। তাদের কথা বলার একসময় ছাত্রীটি শান্তোর কথায় রাজি না হলে এবং কোন কথা না বলায় শান্ত শেখ ক্ষিপ্ত হয়ে ছাত্রীর হাত টেনে ধরে। ছাত্রী হাত ছেড়ে দিতে বললে রেগেগিয়ে কয়েকটি চর থাপ্পড় মারে মেয়েটিকে এবং সে বলে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যাবে। সেই সাথে বিভিন্ন হুমকি ধামকি দিয়া শান্ত স্থান ত্যাগ করে।
উল্লেখ্য, বাঘা উপজেলার তেঁথুলিয়া স্কুলমাঠ থেকে ২৮ সেপ্টেম্বর ২০১৯ সালে ১৭১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ র্যাবের হাতে গ্রেফতার হয়েছিল এই বখাটে যুবক শান্ত শেখ। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, শান্ত শেখের পিতা বাচ্চু শেখ সহ তার পরিবারের অন্যান্যরাও বি এন পির রাজনীতির সাথে জড়িত। কিন্তু হঠাৎ এক ছাত্রলীগ নেতার হাত ধরে শান্ত শেখের ছাত্রলীগের রাজনীতিতে পদার্পণ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, দলের হ্যাবিওয়েট নেতাদের সাথে সেলফি তুলে নিজ ফেসবুকে (সামাজিক যোগাযোগ মাধ্যমে)পোস্ট করে নিজেকে দলিও ব্যক্তিতে প্রকাশ করে আসছে এই মাদক ব্যবসায়ী শান্ত। সেই সাথে দলের প্রভাব খাটিয়ে নিজের অনৈতিক মাদক ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এবিষয়ে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন,এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। মেয়েদের ইফটিজিং ব্যক্তিকে কোন ছাড় দেওয়া হবে না।অভিযোগের ভিত্তিতে আটকের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
শাফিন / জামান
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান
ডাসারে কৃষকের ধান কেটে নেয়ার চেষ্টা: এলাকায় উত্তেজনা
Link Copied