ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ডাকাতির ঘটনায় ৮ ডাকাত গ্রেপ্তার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ৪:৪
মানিকগঞ্জের সিংগাইরে ডাকাতির ঘটনায়  আন্তঃজেলা ডাকাল দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত চাপাতি, ছোরা ও ৪ টুকরা লোহার রডসহ ডাকাতি হওয়া এক ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ পাঁচ হাজার টাকা। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
 
আটককৃত হলো- ঢাকার ধামরাই উপজেলার বালিথা গ্রামের মৃত আ. ওহাবের ছেলে মিন্টু মিয়া (৬০), মধুডাঙ্গা গ্রামের কফিল উদ্দিনের ছেলে রিপন মিয়া (২৯), কুনি কুশরা গ্রামের রাব্বি মিয়ার ছেলে বিশু মিয়া (৩৫), চরপাড়া গ্রামের মঞ্জু মোল্লার ছেলে আশরাফুল মোল্লা (২০), গাংগুটিয়া গ্রামের সানাউল্লাহর ছেলে আ. কাদের স্বপন (৩৫), গাজীপুরের গোসাত্রা উত্তর কাঞ্চনপুর গ্রামের আকবর আলীর ছেলে তাইজুদ্দিন (৬০), আটাবর গ্রামের ছাত্তার মিয়ার ছেলে মনির হোসেন (৩৭) ও গাইবান্ধার ধুসরিয়া গোপালপুর গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে মো. বাদল হোসেন (২৮)।
 
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৭ জানুয়ারি রাত একটার দিকে ইরতা গ্রামের নুর উদ্দিনের একতলা বিল্ডিংয়ের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ১০-১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল। এসময় ডাকাতরা নুর উদ্দিনসহ পরিবারের তিন সদস্যকে হাত-মুখ বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। পরে ডাকাতরা নুর উদ্দিনের প্রতিবেশী প্রবাসী শাকিল খানের স্ত্রী মর্জিনা বেগমের বাড়িতে প্রবেশ করে। এসময় ডাকাতরা মর্জিনা বেগমকে মারপিট করে সাড়ে ৫ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপার অলঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নুর হোসেন সিংগাইর থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
 
তিনি আরো জানান, ঘটনার ১২ দিন পর সিংগাইর থানা পুলিশ ঢাকার ধামরাই, আশুলিয়া, সাভার ও গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 

শাফিন / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ