ঢাকা শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ‘বাংলা ইশারা ভাষা দিবস’ পালিত


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ৭-২-২০২২ দুপুর ৪:৫
‘বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে পালিত হলো ‘বাংলা ইশারা ভাষা দিবস।’ এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কর্মশালা, আমন্ত্রিতদের উন্মুক্ত আলোচনা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। 
 
প্রতিবন্ধী শিশু শিক্ষা ও সেবা সংস্থার (প্রশিসেস) আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার। বিশেষ অতিথি মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ফেরদৌসী আক্তার, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. মো. নাসির উদ্দিন। 
 
অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে মাদারীপুর জেলা বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো: লিটন হাওলাদার ইশারা ভাষায় তার অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। শ্রবণ প্রতিবন্ধী এই নেতার ইশারা ভাষার বাংলা অনুবাদ করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব ড. সেলিনা আখতার। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: শহীদুল ইসলাম মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানের সমন্বয়কারী আবির মাহমুদ ইমরান, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের কর্মকর্তা, মাদারীপুর জেলা বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহায়ক মোঃ রাজু হাওলাদারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ চিত্রাঙ্কণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শাফিন / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু