ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

কুতুবদিয়া হাসপাতালে রোগীর প্রেসক্রিপশন নিয়ে এমআরদের টানাটানি


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৮-২-২০২২ দুপুর ১১:৫১
কক্সবাজারের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কোম্পানির এমআরদের টানাটানি লেগে আছে দীর্ঘদিন ধরে। গত কয়েকদিন হাসপাতাল ঘুরে দেখা গেছে এ চিত্র। হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা জানিয়েছেন, ডাক্তাররা প্রেসক্রিপশন লিখে দেওয়া পর কিছু ওষুধ কোম্পানির প্রতিনিধি ছবি তুলতে প্রেসক্রিপশন নিয়ে টানাটানি শুরু করেছে। 
 
হাসপাতালে কর্মরতদের সাথে কথা বলে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ডাক্তারদের ভিজিট দিতে বিভিন্ন নামী-বেনামী ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় লেগে থাকে। মানা করলেও কানে নেয়না কোন এমআর। অনেক এমআর স্থানীয়। তাদেরকে মানা করা দূরে থাক কথাও বলা যায় না।
 
বিভিন্ন ওষুধ কোম্পানির কয়েকজন প্রতিনিধি জানিয়েছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী তাদেরকে ভিজিট করার জন্য অনুমতি দিয়েছেন। 
 
এ ব্যাপারে ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী  বলেন, হাসপাতালে আসা রোগীদের বেশির ভাগ ওষুধ হাসপাতাল থেকে দেয়া হয়। হাসপাতালে ওষুধ কোম্পানির  এমআরদের ভিড় করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

শাফিন / শাফিন

উলিপুরে জাতীয় যুব দিবস পালিত: ৬ লাখ ২০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট বিতরণ

পত্নীতলায় জাতীয় যুব দিবস পালিত: ৬ জনের মাঝে ৭ লাখ টাকার যুব ঋণ বিতরণ

উজিরপুরে গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস পালিত: যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান

বাকেরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত: দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান

শুধু চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হতে হবে

সন্দ্বীপে একই রেঞ্জে ৯ বছর ধরে কর্মকর্তা নিজামুদ্দিন, যোগসাজশে বনায়ন উজাড়ের অভিযোগ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র গাজীপুর

লিখিত আদেশ ছাড়া জেলা কার্যালয়ে দায়িত্ব পালন ও উপজেলা কার্যালয়ে হাজিরা

সিংড়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা

রৌমারীতে মাদক মামলার আসামী হয়েও সরকারি চাকুরিতে বহাল

​আত্রাইয়ে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন ও ১৪ লাখ টাকার ঋণ বিতরণ