তানোরে স্থগিত হওয়া সরনজাই ইউপিতে চেয়ারম্যান মোজাম্মেল
রাজশাহীর তানোরে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে স্থগিত হওয়া উপজেলার সরনজাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী বিএনপির প্রবীণ নেতা নির্বাচিত হয়েছেন। এ ইউপিতে গতকাল সোমবার (৭ ফেব্রুয়ারি) শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে একই দলের নিকটতম প্রার্থীর চেয়ে ৯৫ ভোট বেশি পেয়ে তানোর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও অত্র ইউপির সাবেক চেয়ারম্যন মোজাম্মেল হক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে তিনি চশমা প্রতীকে ২ হাজার ৩৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক বিএনপি নেতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান আনারস প্রতীকে ২ হাজার ২৯৯ ভোট পেয়েও মাত্র ৯৫ ভোটে পরাজিত হয়েছেন। তবে স্থানীয় আ’লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান সরকার সাইদ পেয়েছেন ১ হাজার ৭৪২ ভোট।। এতে তিনি এলাকায় ব্যাপকভাবে সমলোচিত হচ্ছেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে দলের চেয়ারম্যান প্রার্থী শাফিউল ইসলাম হাতপাখা প্রতীকে ২৩২ ভোট পেয়েছেন। ভোট গণনা শেষে সোমবার রাতে উপজেলা প্রশাসনের সভাকক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তা এ ফলাফল ঘোষণা দেন।
তানোর উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা সকালের সময়কে বলেন, সম্প্রতি ১০ নভেম্বর ভোটের আগের দিন আদালতের নির্দেশে স্থগিত হওয়া সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পূর্ণ করতে সকল প্রস্ততি সম্পর্ন করা হয়। এতে কোন ধরণের অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তিনি আরও বলেন, বিজিবিসহ ২ জন ভ্রাম্যমাণ নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৯টি কেন্দ্র টহলে ছিলেন। এছাড়াও আনছারসহ পুলিশ প্রসাশন কেন্দ্র পাহারায় ছিল।
নির্বাচন অফিস সূত্র জানায়, ব্যালট পেপার সকালে পৌঁছে দেয়া হয়। নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। কেন্দ্রেই ভোট গণনার পর স্ব-স্ব কেন্দ্রেই ফলাফল ঘোষনা দিয়ে ফিরে প্রিজাইডিং কর্মকর্তাগণ। অত্র ইউপিতে চেয়ারম্যানপদে ৪ জন, সংরক্ষিত ৩টি নারী আসনে প্রার্থী ছিলেন ১০ জন। আর ৯টি ওয়ার্ডে মেম্বারপদে ২৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়।
কিন্তু ঋণখেলাপির দায়ে বর্তমান সরনজাই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি নৌকার দলীয় চেয়ারম্যানপ্রার্থী আব্দুল মালেকের প্রার্থীতা উচ্চ আদালতের রায়ে বাতিল হওয়ায় ভোটের আগের দিন নির্বাচন স্থগিত করা হয়। আপিলেও তার প্রার্থীতা বাতিল হওয়ায় নৌকার প্রার্থী ছাড়াই শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। অত্র ইউপিতে ভোটার সংখ্যা ছিলো ৮ হাজার ১২১ জন। এরমধ্যে নারী ভোটার ৪ হাজার ১৫৩ জন। আর পুরুষ ভোটার ৩ হাজার ৯৫৮ জন।
তানোর উপজেলার সরনজাই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক সকালের সময়কে বলেন, এ বিজয় এলাকার জনগণের বিজয়। তিনি জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে সকল উন্নয়ন কাজ করে অত্র ইউপিকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
শাফিন / জামান
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied