ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ৮-২-২০২২ বিকাল ৫:২৬
চট্টগ্রামের মিরসরাইয়ে খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পরিচালক ফখরুল ইসলাম খান সিআইপির উদ্যোগে উপজেলাব্যাপী কম্বল বিতরণ কর্মসূচি অব্যাহত‌ রয়েছে। এই মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রমের আওতায় আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি ) বিকেলে ৪নং ধুম ইউনিয়ন ও উপজেলা কয়েকটি মাদ্রাসার মাধ্যমে প্রায় ১ হাজার ৬০০ পিস কম্বল বিতরণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- ৪নং ধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন ইরান ও মিরসরাই উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি বিপুল দে, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সহ সাংবাদিকের বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দর।
 
সার্বিক ব্যবস্থাপনায় ছিল এফ.আই.কে প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের ম্যানেজার জিয়াউর রহমান, এফ.আই.কে প্রপার্টিজ ডেভেলপমেন্ট উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু, এফআইকে প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের কর্মকর্তা দীন মোহাম্মদ ও আমজাদ হোসেন নোমানসহ অন্যরা। 
 
এ সময় বক্তারা বলেন, খান কল্যাণ ট্রাস্টের এই মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। উনার এই উদার মন-মানসিকতাকে আমরা সাধুবাদ জানাই। যখন তীব্র শীতে কাঁপছে গ্রামগঞ্জের অসহায় মানুষ, একটু উষ্ণতার পরশ পেতে তাকিয়ে আছে এই অসহায় মানুষগুলো, তাদের জন্য মানবতার কবি ফখরুল ইসলাম খান সিআইপির উদ্যোগ প্রশংসনীয়।
 
খান কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, আমাদের এই কার্যক্রম মিরসরাইয়ের বিভিন্ন ইউনিয়নের মাধ্যমে চালিয়ে যাচ্ছি। আমাদের এফ.আই.কে প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ অনুযায়ী আমরা এই মানবিক কার্যক্রম চালিয়ে যাব।

শাফিন / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত