ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে ফের বন্যহাতির আক্রমণে দুই গার্মেন্টস শ্রমিক আহত


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-২-২০২২ রাত ৯:৮
চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলীতে বন্যহাতি-মানুষের দ্বন্দ্ব কমছেই না। এতে দুই উপজেলার বিভিন্ন গ্রামের মানুষদের আতঙ্কে ঘুম নেই। নিজেদের জানমাল রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন তারা। ঢাকঢোল পিটিয়ে, পটকা ফুটিয়ে আর মশাল জ্বালিয়ে ঠেকানো যাচ্ছে না হাতির তাণ্ডব। ফের কর্ণফুলীতে বন্যহাতির তাণ্ডবে গার্মেন্টস শ্রমিক মো. এনাম (২২) ও সজিব (২০) গুরুত্বর আহত হয়েছেন।
 
জানা গেছে, মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী বড় উঠান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভক্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করছেন বড় উঠানের ৯নং ওয়ার্ডের  সদস্য সাজ্জাদ খান সুমন। মো. এনাম একই ওয়ার্ডের খোট্টাপাড়া গ্রামের আবদুর সবুরের ছেলে ও সজীব ভক্তপাড়া এলাকার ননি গোপালের ছেলে। তারা দুইজনই আনোয়ারা কোরিয়ান ইপিজেডে চাকরিরত। 
 
স্থানীয়রা জানান, ভোরে বাড়ির পাশে হাঁটার সময় বন্যহাতি তাদের আক্রমণ করে। তখন এনামের সঙ্গে থাকা সজীব কোনো রকমে দৌড়ে নিরাপদ স্থানে চলে গেলেও হাতির কবলে পড়েন এনাম। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে এনামের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সজীব প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। 
 
জানা যায়, বেশ কয়েক বছর ধরে বন্ হাতির একটি দল কেপিজেড এলাকায় প্রবেশ করেছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন।
 
উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারা-কর্ণফুলী উপজেলায় প্রতিনিয়তই হাতির উপদ্রব দেখা যায়।

এমএসএম / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির