জুড়ীতে স্বাস্থ্যবিধি না মানা ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা
পুরো বিশ্বজুড়ে চলছে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের দাপট। বাংলাদেশ সরকার করোনা ভাইরাস (ওমিক্রন) বিস্তার রোধে বিভিন্ন নির্দেশনা জারি করেছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ফুলতলা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী অফিসার সোনিয়া সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী। এ সময় জেলা ড্রাগ সুপার সিরাজুম মুনিরা উপস্থিত ছিলেন। অভিযানকালে জুড়ী থানা পুলিশের একটি দল সহায়তা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে উপজেলার ফুলতলা বাজারে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৫ টি মামলায় ৮ ব্যক্তি/প্রতিষ্ঠানকে মোট ১২০০ টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া এ সময় বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষধ, লাইসেন্স ও নবায়নবিহীন ফার্মেসী ব্যবসা পরিচালনা ও নন রেজিস্টার্ড ঔষধ বিক্রির দায়ে ড্র্যাগ অ্যাক্ট ১৯৪০-এর বিভিন্ন ধারায় ঔষধ তত্ত্বাবধায়ক মৌলভীবাজারে প্রসিকেউশনে ৫টি মামলায় ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মুঠোফোনে জেলা ড্রাগ সুপার সিরাজুম মুনিরা বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ, লাইসেন্সবিহীন ও নবায়ন ছাড়া ফার্মেসি ব্যবসা পরিচালনা ও নন-রেজিস্টার্ড ওষুধ বিক্রিকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা জানান, করোনা ভাইরাস (ওমিক্রন) বিস্তার রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি জরিমানার আওতায় আনা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ করার লক্ষ্যেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি