ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

রাবিতে দ্বিতীয়বার ভর্তির দাবিতে অবস্থান কর্মসূচি


রাবি প্রতিনিধি photo রাবি প্রতিনিধি
প্রকাশিত: ৯-২-২০২২ দুপুর ১২:৫০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালু ও সিলেকশন পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ভর্তিচ্ছু  শিক্ষার্থীরা। বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। 
 
জাহাঙ্গীরপুর সরকারি কলেজের শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, করোনার ফলে প্রাইভেট কোচিং সব বন্ধ ছিল। যে কারণে পড়ার সুযোগ পাইনি, আমাদের পিছিয়ে যেতে হয়েছে। এছাড়া ভর্তি পরীক্ষার যে সিডিউল দেয়া হয়েছিল তা বারবার পরিবর্তন হয়েছে। যে কারণে আমাদের পড়ালেখা বিঘ্নিত হয়েছে। তাই অন্তত আমাদের বেলা সিলেকশন বাতিল করে দ্বিতীয়বার ভর্তির সুযোগ দেয়া হোক।
 
সংগ্রাম খান নামে একজন শিক্ষার্থী বলেন, আমরা যখন প্রথমবার চান্স পাই না, সমাজে কি অপমান নিয়ে আমাদের বাঁচতে হয়। প্রতিটি পদে পদে অপদস্থ হতে হয়।  বিশ্ববিদ্যালয় আমাদের ট্যাক্সের টাকায় চলে, তাহলে আমাদের সুযোগ দেওয়া হবে না কেন? বিশ্ববিদ্যালয়গুলো বুঝতে পারে না আমাদের ভিতরের কান্না? আমরা আবার সেকেন্ড টাইম পরীক্ষা  দিতে চাই। 
 
এ সময় শিক্ষার্থীদের হাতে, ‘সিলেকশন সিস্টেম বাতিল চাই, 'সুন্দর একটা জীবন চাই' 'দেশের বোঝা না করে, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চাই', ‘রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই সুযোগ চাই'  'সুযোগ চাই মানুষ হবো, সুন্দর জীবন গড়তে শিক্ষার দরজা হোক উন্মুক্ত, দেশের বোঝা না বাড়িয়ে দ্বিতীয়বার পরিক্ষার সুযোগ দিন’  ইত্যাদি লিখা প্ল্যাকার্ড দেখা যায়।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক মানববন্ধনে উপস্থিত হয়ে  শিক্ষার্থী প্রতিনিধির সাথে বসে আলোচনা করার আশ্বাস প্রদান করেন।

শাফিন / জামান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?