ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ৯-২-২০২২ বিকাল ৫:৫৩
কক্সবাজারের কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার ও স্থানীয় সংবাদ কর্মীকে জড়িয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন ওই ইউনিয়নের জনসাধারণসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা গেটে এ মানববন্ধন করা হয়।
 
এ সময় বক্তব্য রাখেন- কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গেজব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বি.কম,বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু,উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, কৃষক লীগের সাধারণ সম্পাদক কাইছার সিকদার, ইউপি সদস্য সুজন সিকদার, শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ মোজাম্মেল হক, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি কাইমূল হুদা বাদশা প্রমুখ।
 
মানববন্ধনে বক্তারা বলেন, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম সিকদার একজন সৎ ও ন্যায় পরায়ন ব্যক্তি। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমরা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এ মিথ্যা মামলা থেকে সকল আসামীকে অব্যহতি দিতে হবে। তা যদি না হয় তাহলে কুতুবদিয়া উপজেলায় প্রয়োজনে ধর্মঘট, বিক্ষোভ সমাবেশ ও দুর্বার আন্দোলন গড়ে তুলবো। চলমান মামলার তদন্ত ও বিচারকার্য প্রভাবিত করতে কুচক্রমহল  প্রশাসনকে যে বারবার দোষারোপ করে যাচ্ছে  তা সত্যিই দুঃখজনক বলে মনে করেন তাঁরা।
 
এ সময় বক্তারা আরো বলেন, একজন সাংবাদিককে উদ্দেশ্যমূলভাবে ওই মামলায় মিথ্যা আসামি করা হয়েছে। যিনি কুতুবদিয়া উপস্থিত ছিলেন না। সমাজিক যোগাযোগ মাধ্যমে তার তথ্য প্রমাণও রয়েছে। এ মানহানিকর ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা সত্যি দুঃখজনক বলে দাবী করেন ভুক্তভোগী সংবাদ কর্মী। এ ব্যাপারে কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিকমহলের পক্ষ থেকে নিন্দা  জ্ঞাপন করা হয়।

শাফিন / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা