মাদারীপুরে কৃষক লীগ নেতাকে হত্যা, সাবেক চেয়ারম্যানকে আসামি করে মামলা
মাদারীপুরের কালকিনিতে কৃষক লীগ নেতা মানিক সরদারকে (৪০) কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (৯ ফেব্রুয়ারি) সকালে নিহতের স্ত্রী সীমা খানম বাদী হয়ে কালকিনি থানায় এ মামলাটি দায়ের করেন। মামলায় আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারসহ ১৭ জনকে আসামি করা হয়। এছাড়াও অজ্ঞাত আরো ৫-৭ জনকে আসামি করা হয়েছে।
নিহত মানিক সরদার একই এলাকার আলমগীর সরদারের ছেলে। তিনি কালকিনি উপজেলা কৃষক লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ছিলেন।
এদিকে, হত্যার ঘটনায় অভিযান চালিয়ে উত্তর কোলচরী সস্তাল এলাকার মৃত তাজিমউদ্দিন ঢালীর ছেলে মকবুল ঢালী (৪৮) ও রাজারচার এলাকার অনুকূল মুনশির ছেলে অসীম মুনশিকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক বলেন, কৃষক লীগ নেতাকে হত্যার ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৭ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শাফিন / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied