ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ময়মনসিংহে পুলিশের সাথে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া


প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ photo প্রদীপ বিশ্বাস, ময়মনসিংহ
প্রকাশিত: ১৭-৬-২০২১ বিকাল ৭:৩৭

ময়মনসিংহে প্রশাাসনের অনুমতি না নিয়ে গোপনে সমাবেশকালে পুলিশের সাথে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। নেতাকর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে কোতোয়ালি মডেল থানার ওসি তদন্তসহ ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ছাত্রদল নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর দক্ষিণ চরকালীবাড়ি মাদরাসায় ‍এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

কোতোয়ালি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলাউদ্দিন জানান, পুলিশের অনুমতি না নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা মহানগরীর দক্ষিণ চরকালীবাড়ি মাদ্রাসায় সমাবেশ করেন। খবর পেয়ে পুলিশ বাধা দিতে গেলে ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয়ে ইটপাটকেল ছোড়েন। তাদের প্রতিহত এবং ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, ওয়াজেদ আলী, চাঁদ মিয়া, এসআই নিরুপম নাগ, মিনহাজ উদ্দিনসহ কমপক্ষে ১০ জন আহত হন। ঘটনাস্থল থেকে ছাত্রদলের ৮ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, এ ঘটনায় ২৭টি টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হয়।

এমএসএম / জামান

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়