আনোয়ারার ৯ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার নবনিবার্চিত ৯ জন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত য়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান শপথবাক্য পাঠ করান।
এতে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ৯ জনের মধ্যে ৮ জন এবং ৩১ জানুয়ারি নির্বাচনে ১ জনসহ মোট ৯ জন শপথ গ্রহণ করেন। শারিরীক অসুস্থতার কারণে পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান শপথ নিতে পারেননি বলে জানা গেছে।
শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক মমিনুর রহমান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হলো একটি বড় আমানত। মাননীয় প্রধানমন্ত্রীর জনসেবার যে ব্রত রয়েছে তা শতভাগ নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। কোনো ধরনের দেশবিরোধী কার্যকলাপ গ্রহণযোগ্য হবে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ।
চেয়ারম্যানদের মধ্যে শপথ গ্রহণ করেন- ১নং বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, ২নং বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, ৩নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আমিন শরীফ, ৫নং বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম চৌধুরী, ৬নং বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল শাকিল, ৭নং আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব, ৮নং চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল এবং ১০নং হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কলিম উদ্দিন।
তবে ৯নং পরৈকোড়া ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ শারীরিক অসুস্থতার কারণে শপথ গ্রহণে অংশ নিতে পারেননি।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied