ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অবশেষে মারা গেলেন পেট্রোলে ঝলছে যাওয়া সাটুরিয়ার সাথী আক্তার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ২:৩৬
মানিকগঞ্জের সাটুরিয়ায় সাবেক স্বামীর দেয়া পেট্রোলে ঝলছে যাওয়া গার্মেন্টসকর্মী সাথী আক্তার দীর্ঘ ১২ দিন পর মৃত্যুরবণ করেছেন। বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
জানা গেছে, গত ২৮ জানুয়ারি জেলার সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ফেরাজীপাড়া-কাটাখালী এলাকার নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন সাথী। মধ্যরাতে সাবেক স্বামীর ছুড়ে দেয়া পেট্রোলে সাথীরের হাত-মুখ মারাত্মকভাবে ঝলছে যায়। পরে সাথীকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাথীকে শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার করেন হাসপাতালের চিকিৎসকরা। বার্ন ইউনিটে ১২ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে মারা যান তিনি। 
 
সাথীর মা জুলেখা বেগম জানান, ছোট বোনকে সঙ্গে নিয়ে নিজ ঘরে ঘুমিয়েছিল সাথী। ২৮ জানুয়ারি মধ্যরাতে সাথীর সাবেক স্বামী নাঈম ভাঙা জানালা দিয়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে সাথীর হাত-মুখ মারাত্মকভাবে ঝলসে যায়।
 
এদিকে, সাথীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টার দায়ে নাঈমকে গ্রেফতার শেষে গত ২ ফেব্রুয়ারি দুপুরে কারাগারে পাঠায় মানিকগঞ্জ র‍্যাব-৪, সিপিসি-৩-এর একটি অভিযানিক দল।

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ