ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিলের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৩:৪২
ডিসিগণকে শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আইইবির মানিকগঞ্জ জেলা শাখা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ এলজিইডি কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. ফয়জুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আশিক ইয়ামিন, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী গাউস উল হাসান মারুফ, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আনিসুর রহমান, পিজিসিবির নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. গিয়াস মাহমুদসহ অনেকে।
 
 এ সময় বক্তারা বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রকৌশল পেশা সংশ্লিষ্ট উন্নয়ন কাজের ধরন সম্পর্কে কোনো কারিগরি জ্ঞান ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত কোনো অভিজ্ঞতা নেই। তাই তাদের প্রকল্পের পরিবীক্ষণ ও মুল্যায়নের দায়িত্ব দেয়া হলে মাঠ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অনাকাঙ্ক্ষিত জটিলতা সৃষ্টি হবে ও প্রধানমন্ত্রীর উন্নয়ন রূপকল্প-২০৪১-এর অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের উক্ত আদেশ বাতিলের জোর দাবি জানানো হয়। অন্যথায় কর্মবিরতিসহ আরো কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেয়া হয়।

শাফিন / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ