ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুতুবদিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ


নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো photo নজরুল ইসলাম, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৩:৪২
কক্সবাজারের কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাসহ অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
 
অবিলম্বে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও বুধবার কুতুবদিয়ায় মানববন্ধন করেছেন ওই ইউনিয়নের জনসাধারণসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জাহাঙ্গীর সিকদার আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। 
 
মানববন্ধনে বক্তব্য রাখেন- কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গেজব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বি.কম,বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকী, কৃষক লীগের সাধারণ সম্পাদক কাইছার সিকদার, ইউপি সদস্য সুজন সিকদার, শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ মোজাম্মেল হক, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি কাইমূল হুদা বাদশা প্রমুখ।
 
এ সময় বক্তারা বলেন, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার একজন সৎ ও ন্যায় পরায়ন ব্যক্তি। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আমরা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এ মিথ্যা মামলা থেকে সকল আসামিকে অব্যাহতি দিতে হবে। তা যদি না হয় তাহলে কুতুবদিয়া উপজেলায় প্রয়োজনে ধর্মঘট, বিক্ষোভ সমাবেশ ও দুর্বার আন্দোলন গড়ে তুলবো। চলমান মামলার তদন্ত ও বিচারকার্য প্রভাবিত করতে কুচক্রমহল  প্রশাসনকে যে বারবার দোষারোপ করে যাচ্ছে  তা সত্যিই দুঃখজনক বলে মনে করেন তারা।
 
বক্তারা আরো বলেন, ষড়যন্ত্রমূলক এ মিথ্যা মামলায় একজন সাংবাদিককে উদ্দেশ্যমূলভাবে হয়রানি করার জন্য আসামি করা হয়েছে। যিনি কুতুবদিয়া উপস্থিত ছিলেন না। সমাজিক যোগাযোগমাধ্যমে তার তথ্যপ্রমাণও রয়েছে। মানহানিকর ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা সত্যি দুঃখজনক বলে দাবি করেন ভুক্তভোগী সংবাদকর্মী কায়ছার সিকদার। তিনি জাতীয় দৈনিক আমার সংবাদের কুতুবদিয়া প্রতিনিধি।

শাফিন / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়