ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রবি কৃষি প্রণোদনা ব্লক প্রদর্শনীর ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ১০-২-২০২২ দুপুর ৪:৪১
পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপকারভোগী কৃষকের ৫০ একর জমিতে ২০২১-২২ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের ‘সমলয়ে’ চাষাবাদের ব্লক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার গোলখালী ইউনিয়নের সুহরী ব্রিজ সংলগ্ন একটি গ্রামের কৃষিজমিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। 
 
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালীর  উপ-পরিচালক একেএম মহিউদ্দিন এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন। কৃষির যান্ত্রিকীকরণের মাধ্যমে সমবায়ভিত্তিক ব্যয় সাশ্রয়ী চাষাবাদের নামকরণ হয় এখানে ‘সমলয়’। আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
 
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গোলখালী ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন প্রমুখ।
 
এর আগে অতিথিবৃন্দ মেশিনে চড়ে মাঠে বোরো চাষাবাদের মাধ্যমে ‘সমলয়’ কর্মসূচির উদ্বোধন করেন। সমলয় কৃষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন জাকির হোসেন।

শাফিন / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার