ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রবাসী ইউসুফকে দেখতে গেলেন তথ্যমন্ত্রী


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-২-২০২২ বিকাল ৫:৪৯
রাঙ্গুনিয়ায় সন্ত্রাসী হামলায় আহত প্রবাসী মোহাম্মদ ইউসুফ আলী (৪৫) দেখতে যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে তিনি নগরীর পার্কভিউ হাসপাতালে গিয়ে আইসিইউতে চিকিৎসাধীন ইউসুফ আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।  
 
এদিকে ঘটনার প্রায় ৭ দিন অতিবাহিত হলেও বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। বরং তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে লাইফসাপোর্টে নিয়েছেন চিকিৎসকরা। আহত ইউসুফ উপজেলার রাজানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বগাবিলি গ্রামের আবদুল হাকিমের ছেলে ও স্থানীয় ইউপি সদস্য আবু তৈয়বের বড় ভাই। গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। এই ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি রাতে প্রবাসী ইউসুফের স্ত্রী শাহিনুর আকতার বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করেন।
 
মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে, এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে বিবাদী করা হয়েছে। পরে একইদিন রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই জনকে গ্রেপ্তাার করেছে পুলিশ। তাঁরা হলেন উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলী গ্রামের আইয়ুব আলীর ছেলে মো. মামুন (৩২) ও একই এলাকার মৃত তোফায়েল আহমদের ছেলে আবু বক্কর (৪৮)। ৭ ফেব্রুয়ারি দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
 
হামলার বিষয়ে ইউপি সদস্য আবু তৈয়ব বলেন, গেল নির্বাচনে আমার সাথে প্রতিদ্বন্ধিতা করে হেরে যায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী আজগর। নির্বাচনের পর থেকে আজগরের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী দল প্রবাসী শফিউল, সিএনজি চালক হৃদয় এবং তাদের পর আমার উপরও হামলা চালিয়ে গুরুতর আহত করে। পরে এই বিষয়ে থানায় মামলা দায়ের করি। এবার তাদের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমার বড় ভাই ইউসুফ। যিনি মাত্র কয়েক মাস আগে প্রবাস থেকে দেশে এসেছিলেন।
 
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, “ মামলার পর এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।”

শাফিন / জামান

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির