ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে মাদ্রাসাছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-২-২০২২ রাত ৮:৫৬
মানিকগঞ্জ সদর উপজেলায় মাদ্রাসাছাত্র শরিফুল ইসলামকে (১৯) হত্যার দায়ে সেলিম হোসেন নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। একই সঙ্গে তাকে আরো ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয়। একই দিনে এ মামলার আরেক আসামি নাজমা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
 
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে আসামি সেলিম হোসেন ও নাজমা বেগমের উপস্থিতিতে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য্য এই রায় দেন।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ১২ ডিসেম্বর বিকেলে পূর্বশত্রুতার জের ধরে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের বার্তা গ্রামের দাখিল পরীক্ষার্থী মো. শরিফুল ইসলামকে ডেগার দিয়ে গুরুতরভাবে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতাবস্থায় শরিফুলকে উদ্বার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।
 
ওই ঘটনায় সেলিমসহ মোট ১৩ জনকে আসামি করে শরিফুলের বড় ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে ৯ আসামিকে অব্যাহতি দিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। বাকি চার আসামির মধ্যে রায়ের আগেই মারা যান ২ নাম্বার আসামি রহিজ উদ্দিন। এছাড়া মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন ৩ নাম্বার আসামি রাজু হোসেন। আদালতের বিচারক তাকে এক বছরের কারাদণ্ড দেন। মামলায় মোট ১৯ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য প্রদান করেন।
 
বেকসুর খালাস পাওয়া আসামি নাজমা বেগমের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো। আসামি সেলিম হোসেনের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট মথুর নাথ সরকার।

এমএসএম / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ